রাজ্যে পুলিশের কাজ তৃণমূল ক্যাডারের মতো! বিধানসভায় বীরভূমের জয় নিয়ে অনুব্রতকে বার্তা দিলীপ ঘোষের

পুলিশ কাজ তৃণমূল ক্যাডারের মতো! বিধানসভায় বীরভূমে জয় নিয়ে অনুব্রতকে বার্তা দিলেন দিলীপ

তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে টাকা নিয়ে দুষ্কৃতী, ব্যবসায়ীদের বসাচ্ছে। শান্তিনিকেতন অশান্ত হওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ পুলিশের আচরণ তৃণমূলের ক্যাডারের মতো। একইসঙ্গে তিনি দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূম থেকে অধিকাংশ আসনে জয় পাবে বিজেপি।

 টাকা নিয়ে দুষ্কৃতী, ব্যবসায়ীদের বসাচ্ছে তৃণমূল

টাকা নিয়ে দুষ্কৃতী, ব্যবসায়ীদের বসাচ্ছে তৃণমূল

শান্তিনিকেতন অশান্ত হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, টাকা নিয়ে দুষ্কৃতী, ব্যবসায়ীদের বসাচ্ছে তৃণমূল। তিনি বলেন, যেহেতু উপাচার্য পাঁচিল দিয়ে ঘিরে তা বাঁচাতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। শেষ পর্যন্ত বিধায়ক এবং কাউন্সিলর মিলে দেওয়ার ভেঙে দিয়েছে। দিলীপ ঘোষ বলেন, এরা হল জমি মাফিয়া, জমি হাঙর। তৃণমূল দলটাই দালাল আর সমাজ বিরোধীতে ভরে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্যের সুরক্ষা নেই

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্যের সুরক্ষা নেই

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং তার উপাচার্যের কোনও সুরক্ষা নেই। তাঁর আরও অভিযোগ, যেসব পুলিশকর্মী উপাচার্যকে সুরক্ষা দিতে গিয়েছেন, তাঁদের শোকজ করা হয়েছে। শিক্ষাঙ্গনে মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

 পুলিশ কাজ করছে তৃণমূল ক্যাডারের মতো

পুলিশ কাজ করছে তৃণমূল ক্যাডারের মতো

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যে পুলিশের ভূমিকাটা পাল্টে গিয়েছে। জনগণের পয়সায় বেতন, ভাতা পেলেও, তাঁরা তৃণমূল ক্যাডারের মতো আচরণ করছেন। সেই জন্যই পুলিশের ওপর আক্রমণ বাড়ছে। পুলিশ সম্পর্কে তাঁর মন্তব্য ঠিক বলেও দাবি করেন দিলীপ ঘোষ। পুলিশ খুনীর ভূমিকায় এসে পড়লে তাঁকে রসগোল্লা খাওয়াবে না বিজেপি। তাঁর সঙ্গে ক্রিমিনালের মতোই ব্যবহার করা হবে। জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

বীরভূমে বেশিরভাগ সিট বিজেপি জিতবে

বীরভূমে বেশিরভাগ সিট বিজেপি জিতবে

দিলীপ ঘোষ বলেন, সবসময় একরকম যায় না। লোকসভা নির্বাচনে মানুষ দেখিয়ে দিয়েছেন, তাঁরা কী চান। আসন্ন বিধানসভা নির্বাচনে অনুব্রত গড়ে বিজেপির সম্ভাব্য ফল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, জেলার বেশিরভাগ আসন জিতবে বিজেপি। পশ্চিমবঙ্গে যেসব জায়গায় বিজেপির ওপর বেশি অত্যাচার হয়েছে, সেইসব জায়গায় দলের ভাল ফল হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, তৃণমূল দাঁড়িয়ে দেখবে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+