পশ্চিমবঙ্গকে মমতা পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন! অভিযোগ দিলীপ ঘোষের
পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন মমতা! ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। সেই কারণেই নাগরিকত্ব আইন প্রণয়নের পর আগুন জ্বলছে সারা বাংলায়। মুখ্যমন্ত্রীর ইন্ধনেই এসব হচ্ছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী না চাইলে এসব হত না। তিনি গন্ডগোল চাইছেন বলেই তা হচ্ছে।

প্রমাণ করে দিচ্ছেন তাঁরা সবাই অনুপ্রবেশকারী
দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, যাঁরা গন্ডগোল করছেন, তাঁরা সবাই কি তবে অনুপ্রবেশকারী। গন্ডগোল করে তাঁরা প্রমাণ করে দিচ্ছেন তাঁরা সবাই অনুপ্রবেশকারী। দিলীপবাবুর কথায়, মোটেও রাজ্য জ্বলছে না। জ্বলছে কিছু টায়ার। জাতীয় পতাকা হাতে নিয়ে যাঁরা সরকারি সম্পত্তি ভাঙছে তাঁরা কি আদৌ নাগরিক? আসলে তাঁরা অনুপ্রবেশকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কিছু অনুপ্রবেশকারীদের
দিলীপ ঘোষের কথা, এই সব অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে বিশেষ কয়েকটি রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কিছু অনুপ্রবেশকারীদের ভোটেই ক্ষমতায় টিকে রয়েছেন। এখন নাগরিকত্ব আইন প্রণয়নের পর তাঁদের দিয়ে অশান্তি ছড়াতে মদত দিচ্ছেন তিনি।

মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র রয়েছে
দিলীপ ঘোষ বলেন, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র রয়েছে, তবে কেন তারা অন্য দেশে অনুপ্রবেশ করবে। সেখানে তো তারাই সংখ্যাগুরু তবে কেন তাঁরা প্রতিবেশী দেশে এসে ভিড় বাড়াবে? দিলীপবাবু প্রশ্ন ছুঁড়ে দেন, যাঁরা এলেন, তাঁরা কেন এলেন।

তৃণমূল রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোট চায়
দিলীপ ঘোষের ব্যাখ্যা, তৃণমূল রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোট চায়। তাই তাঁরা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছে। তাঁদের ইন্ধন দিচ্ছে বিক্ষোভে। তারই জেরে এই ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষমতায় টিকে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের মদত দিয়ে রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন।












Click it and Unblock the Notifications