অস্ত্র ধরতে মাওবাদীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতার! চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের, পাল্টা দিল তৃণমূলও
মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আরও অভিযোগ, যাঁরা আত্মসমর্পণ করেছিলেন, তাঁদের ডেকে অস্ত্র ধরতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শাসকদলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

'মমতার সঙ্গে মাওবাদীদের বৈঠক'
দলীয় কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষের দাবি, জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গ ছেড়েছেন। ফলে ভয় পেয়ে গিয়ে পুরনো মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাঁরা অস্ত্র সমর্পণ করেছিলেন, তাঁদেরকে ফের অস্ত্র ধরার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর আরও অভিযোগ, জঙ্গলমহলের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দ অধিকারীর সঙ্গেও যোগাযোগ করছেন এইসব মানুষজনের সঙ্গে।

'ছত্রধরকে নিয়ে ভোটে জেতার চেষ্টা'
দিলীপ ঘোষ দাবি করেন, সব তথ্য রয়েছে তাঁর কাছে। ছত্রধর মাহাতকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, জঙ্গলমহলের মানুষ সঙ্গে না থাকায় ছত্রধরের ছাতার তলায় দাঁড়িয়ে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এদিন দিলীপ ঘোষ এই অভিযোগ তোলার পরেই খড়্গপুরে সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

জবাব তৃণমূলের
মাওবাদীদের সঙ্গে তৃণমূলের সংযোগ স্থাপনের চেষ্টা নিয়ে বিজেপির অভিযোগের জবাব দিয়েছেন, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি আগে কী চায় তা পরিষ্কার হওয়া দরকার। তৃণমূল সরকারের কাজের কথা উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, অতিবাম রাজনীতির নামে যাঁরা সমস্যা তৈরি করতেন, তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তো দেশ ও সমাজের পক্ষে ভাল কাজ। কিন্তু তাঁদেরকে নিয়েই দিলীপ ঘোষরা ফের প্ররোচনা তৈরি করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications