মেট্রোয় নীল-সাদা রং নিয়ে হানলেন মারাত্মক অভিযোগ, তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

কেন্দ্র কাজ করলেও ওরা শুধু নীল-সাদা রং করিয়ে বুঝিয়ে দিল ওরা কাজ করেছে। এভাবেই তৃণমূল রাজ্যে ভাঁওতা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।

মেট্রোর পিলারে নীল-সাদা রং করতে চাইছে কলকাতা পুরসভা। সেই মর্মে কলকাতা পুরসভার তরফে একটি চিঠিও লেখা হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তারপর মেট্রোর নীল-সাদা রং নিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানালেন, আর নীল-সাদা রং করে ভোটে জিততে পারবে না তৃণমূল।

মেট্রোয় নীল-সাদা রং নিয়ে হানলেন মারাত্মক অভিযোগ, তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শুধু তৃণমূলকে নীল-সাদা কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি, তিনি তৃণমূলের বিরুদ্ধে ছুড়ে দিয়েছেন মারাত্মক অভিযোগ। রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মেট্রোর পিলার নীল-সাদা করে আর কিছু হবে হবে না। নীল-সাদা রং করে ভাবছেন ইলেকশান জিতে যাবেন, তা আর হবে না।

দিলীপ ঘোষ বলেন, আর কিছু করার নেই। নীল সাদা রং করে আর জেতা যাবে না। এখানে বিমানবন্দরের পাঁচিলের রং নীল-সাদা হয়ে যায়। মেট্রোর পিলার নীল-সাদা করার চিঠি দেওয়া হয়। তাঁর অভিযোগ, যে সমস্ত ঠিকাদাররা কাজ করেন, তাঁরা নীল-সাদা রং করতে বাধ্য হন। কারণ তাঁরাই রাজ্য সরকারের কাজ করেন।

রাজ্য সরকারকে নিশানায় দিলীপ ঘোষ বলেন, ঠিকাদাররা নীল-সাদা রং না করলে কাজ পাবেন না, কাজের বিলও পাবেন না, এমনই চাপ রয়েছে তাঁদের উপর। নীল-সাদা রং-এর ম্যানুফ্যাকচার ও ডিস্ট্রিবিউশন দুটোই পার্টির লোক করে। এটা একটা বড় ব্যবসা। এই নীল-সাদা এখন ওদের ব্র্যান্ড হয়ে গিয়েছে।

দিলীপ ঘোষের আরও অভিযোগ, কেন্দ্র কাজ করলেও ওরা শুধু নীল-সাদা রং করিয়ে বুঝিয়ে দিল ওঁরা কাজ করেছে। এভাবেই তৃণমূল রাজ্যে ভাঁওতা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। এবার মেট্রোর পিলারের রং নীল-সাদা করার চিঠি দিয়ে কলকাতা পুরসভা প্রমাণ করে দিল বিজেপির অভিযোগ সর্বৈব মিথ্যা নয়।

এদিন ত্রিপুরা প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি নিজে গেছি, সেখানে বিজেপি ছাড়া অন্য কোনো পার্টিকে সেভাবে দেখা যায়নি। কোনও টক্করই ছিল না। তৃণমূল তো ময়দানেই নেই। নরেন্দ্র মোদীর সুশাসনের স্বাদ যারা পেয়েছে, তারা আর কোনও পুছবে না। ত্রিপুরাও আর পিছন ফিরে তাকায়নি। গত ২৫ বছরে সিপিএম অত্যাচার ও হিংসার রাজনীতি করেছে। ফলে সেই রাজনীতি আর ফেরাবে না ত্রিপুরা। এদিন ডিএ ইস্যুতেও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলের সমস্ত রাজ্য সরকার কর্মচারীদেরই ধৈর্যচ্যুতি হয়েছে। তাই তারা এবার আওয়াজ তুলেছে সরকারের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+