তৃণমূল নেতাদের এনকাউন্টারে মারার হুমকি! আর যা বললেন দিলীপ ঘোষ

এবার তৃণমূলের নেতাদের এনকাউন্টারে মারার হুমকি। জলপাইগুড়িতে বিজেপির জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি এই হুমকি দেন বলে অভিযোগ।

এবার তৃণমূলের নেতাদের এনকাউন্টারে মারার হুমকি। জলপাইগুড়িতে বিজেপির জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি এই হুমকি দেন বলে অভিযোগ। হুমকির জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল নেতাদের এনকাউন্টারে মারার হুমকি! আর যা বললেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন, মারের বদলে মার দিতে হবে। মারের বদলে রসগোল্লার খাওয়ানো হবে, সে কথা তারা বন্ডে লিখে দেননি বলে জানিয়েছেন তিনি। কোনও গুলি বন্দুক তাদের আটকাতে পারবে না বলে দিলীপ ঘোষ বলেন, বীরভূমে কেষ্ট মণ্ডলের মশারি ফুটো করে দিয়েছেন তাঁরা।

উপলক্ষ্য ছিল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে জেলাশাসকের দফতর ঘেরাও। ঘেরাও-এর আগে বিজেপির মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরের দিকে যায়। তবে জেলাশাসকের অফিসের দিকে যাওয়ার পথে ছিল একাধিক ব্যারিকেড। মিছিলের জেরে জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মী সমর্থকদের।

দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের অনেক নেতা দাদাগিরি করছেন, চমকাচ্ছেন। এইসব নেতাদের জেলে ভরার হুমকি দেন দিলীপ ঘোষ। এই সময় তিনি এনকাউন্টারের হুমকিও দেন। তিনি আরও বলেন, গুনে গুনে গুলি চলবে, আর গুনে গুনে লাশ তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+