গণতান্ত্রিক উপায়ে 'বদলা' নিলেন দিলীপ ঘোষ! বুধবারে হামলার পর ফের শনিবার ভাঙড়ে, তৃণমূলকে হুঁশিয়ারি
ফের ভাঙড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ভাঙড় বাজারে তাঁর গাড়ির ওপর হামলা হয়েছিল। যদিও শনিবার সেই ধরনের কোনও কিছুই হয়নি। এদিন তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে বদলা নিলেন। বিজেপির দাবি, এদিন
ফের ভাঙড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ভাঙড় বাজারে তাঁর গাড়ির ওপর হামলা হয়েছিল। যদিও শনিবার সেই ধরনের কোনও কিছুই হয়নি। এদিন তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে বদলা নিলেন। বিজেপির দাবি, এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন কয়েকশো মানুষ।

বদলা নিলেন দিলীপ
এদিন ফের ভাঙড়ে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বদলা নিয়েছেন শনিবার। সেদিন ঢুকতে না দিলেও, আজ এলাকায় তারা ঢুকতে পেরেছেন। গততান্ত্রিক উপায়েই বদলা হবে, জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে দিয়েই সাধারণ মানুষকে উত্তর দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে হুঁশিয়ারি
আর যারা আইন হাতে তুলে নেবে, তাদের সঙ্গে সেভাবেই বদলা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সেদিন বলেছিল সাধারণ মানুষ আটকেছে। কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে কারা আটকেছে।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ কয়েকশো কর্মীর
এদিন দিলীপ ঘোষের উপস্থিতিতে এদিন তৃণমূল থেকে বিজেপিতে কয়েকশো কর্মী যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপি।

বুধবার ভাঙড় বাজারে হামলা
বুধবার সকালে চায়ে পে চর্চায় যোগ দিতে ভাঙড়ে গেলে দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয়। তাঁর ওপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেই সময় তিনি জানিয়েছিলেন, ওই বাজারে আবার যাবেন। চা-টা এমন গরম হবে, তিনি বুঝতে পারেননি। আক্রমণের সম্ভাবনা হলে, তাঁরাও তৈরি হয়ে যাবেন বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কী করে আক্রমণ প্রতিহত করতে হয়, তা তাঁরা শিখে গিয়েছেন।












Click it and Unblock the Notifications