মহিলাদের মাদক খাইয়ে আন্দোলনে! কারও শিকার হওয়ার আশঙ্কায় বিতর্ক বাড়ালেন দিলীপ
মহিলাদের মাদক খাইয়ে আন্দোলনে! কারও শিকার হওয়ার আশঙ্কায় বিতর্ক বাড়ালেন দিলীপ
দিলীপ ঘোষ ফের কুকথার রাজনীতিতে ফিরলেন। ফের তাঁর বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার আন্তর্জাতিক নারী দিবসেও তিনি ছাড়লেন না নারীদের। তিনি অভিযোগ করলেন, মহিলাদের ড্রাগস খাইয়ে আন্দোলনে নামানো হচ্ছে। নারারী তাই বিপথগামী হয়ে পড়ছে। তারই জেরে অবক্ষয় গ্রাস করেছে সমাজকে।

দিলীপ ঘোষ বলেন, মহিলাদের মুখ থেকে যদি ওই ভাষা বের হয়, তা সমাজের পক্ষে খুবই ভয়ঙ্কর। এই মহিলারা যে কোনও মুহূর্তে কারও শিকার হবে। সমাজে এর ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করেছে। এখান থেকে রক্ষা পাওয়া দুষ্কর।
উল্লেখ্য, রবীন্দ্রভারতীতে বসন্তোৎসবে এক শ্রেণির ছাত্রছাত্রী রবীন্দ্রনাথের গান নিয়ে অভ্যবতা করে।
রোদ্দুর রায়ের বিতর্কিত গান রং দিয়ে পিঠে লিখে ভাইরাল করে দেওয়া হয়। তারপর দেখা যায় এই ঘটনার দেখাদেখি মালদহের একটি স্কুলের ছাত্রীরা রবীন্দ্রনাথের গান নিয়ে অসভ্যতার সীমা ছাড়াতে।
এইসব নিয়েই গোটা নেট দুনিয়া যখন উত্তাল। যখন সমাজের অবক্ষয় নিয়ে নানা কথা উঠতে শুরু করেছে, তখনই বিজেপির রাজ্য সভাপতি মহিলাদের মাদক খাওয়ার কথা বলে বিতর্ক বাড়ালেন। তাঁর তিন রাজ্যের শাসক দলের দিকে। অভিযোগ, মহিলাদের মাদক খাইয়ে আন্দোলনে নামানো হচ্ছে, তারই ফল ভুগতে হচ্ছে সমাজকে।












Click it and Unblock the Notifications