ফের 'গেরুয়া' বিতর্ক উস্কে দিল বিজেপি, অরিজিতের শোয়ের পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
মিউজিক কনসার্ট থেকে গেরুয়া বিতর্ক নিয়ে নিজেও মুখ খুলেছিলেন অরিজিৎ সিং
ফের অরিজিৎ সিংকে নিয়ে গেরুয়া বিতর্ক উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন গেরুয়া সন্ন্যাসীদের রং, স্বামীজিদের রং।গতকালই শহরে একটি অনুষ্ঠান করেছেন অরিজিৎ সিং। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অরিজিৎ সিংয়ের গেরুয়া গান গাওয়া নিেয় তুমুল রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছিল। মাস খানেক আগে অরিজিৎ সিংয়ের এই গান ের অনুষ্ঠানটিই বাতিল করা হয়েছিল ইকো পার্কে।

কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই গেরুয়া গানটি গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। গেরুয়া যেহেতু বিজেপির রং বলে ধরা হয় রাজনৈতিক ভাবে। সেকারণে অরিজিৎ সিংয়ের এই গেরুয়া গান গাওয়া নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তারপরেই ইকোপার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল করে দেয় হিডকো। যদিও হিডকোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন থাকার কারণে সেই সময়ে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। কারণ জি-২- সম্মেলনে একাধিক ভিভিআইপির উপস্থিতি থাকবে। সুরক্ষার কারণেই সেটা করা হয়েছিল। তবে বিজেপি সেকথা মানতে রাজি হয়নি। বিজেপির পক্ষ থকেে অভিযোগ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গেরুয়া গান গাওয়ার জন্যই অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।
যদিও সেই সময় এই বিতর্ক নিয়ে একবারও মুখ খোলেননি অরিজিৎ সিং নিেজ। তিনি নিরবই ছিলেন। সেই সময়েই আবার মিঠুন চক্রবর্তীর প্রজাপতি ছবির মুক্তি নিয়েই শাসক দলের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল বিজেপির। মিঠুন চক্রবর্তী এবং দেব অবিনীত প্রজাপতি ছবিটির মুক্তি করতে দেওয়া হয়নি নন্দনে। তাই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। পাশে দাঁড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তীও।
সেসময় বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন বিজেপি করেন বলে মিঠুন চক্রবর্তীর ছবি মুক্তি পেতে দেওয়া হয়নি নন্দনে। যদিও সেরকম কোনও কিছুই নয় বলে পাল্টা দাবি করা হয়েছিল। তারমধ্যেই আবার অরিজিৎ সিংয়ের গেরুয়া গান নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই বাতিল হয়ে যাওয়া অনুষ্ঠান গতকাল হয়ে গেল অ্যাকোয়াটিকা। সেখানেও গান গাইলেন অরিজিৎ সিং। সেই গেরুয়া গানের সুর তুলতেই অরিজিৎ। তিনি নিজেই বললেন গেরুয়া গান নিয়ে অকারণেই বিতর্ক তৈরি হয়েছে। গেরুয়া তো সন্ন্যাসীদের রং।












Click it and Unblock the Notifications