খড়্গপুরে পুর ভোটের আগে মাফিয়া রাজ ফিরিয়ে আনছে তৃণমূল, অভিযোগ দিলীপের

খড়্গপুরে পুর ভোটের আগে মাফিয়া রাজ ফিরিয়ে আনছে তৃণমূল, অভিযোগ দিলীপের

বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততেই খড়গপুরে মাফিয়া রাজ শুরু হয়েছে। মাফিয়াদের পুলিশ কিছু করবে না। কারণ তৃণমূল কংগ্রেসের হয়েই তারা কাজ করবে এই শর্ত দিয়ে খড়গপুরে পুরসভা নির্বাচনের আগে আবার মাফিয়া রাজ ফিরিয়ে আনা হচ্ছে। এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের।

খড়্গপুরে পুর ভোটের আগে মাফিয়া রাজ ফিরিয়ে আনছে তৃণমূল, অভিযোগ দিলীপের

তিনি বলেছেন, সোমবার এই শহরে যে এলাকায় এক অবসরপ্রাপ্ত রেল কর্মী খুন হয়েছেন সেই এলাকা যিনি মাফিয়া রাজ চালাতেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছিলাম। গত চার বছরে আমরা এখানে কোন মাফিয়াকে মাথা তুলতে দিইনি। এখন তৃণমূল কংগ্রেস জিততেই তারা ফের মাথা তুলতে শুরু করেছে। পুরসভা নির্বাচনের আগে শুধুমাত্র খড়গপুরে না, রাজ্যের বিভিন্ন এলাকায় খুনের রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার খড়গপুরে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এই সঙ্গে তিনি বলেন, এই শহরের পরিস্থিতি পাল্টে গিয়েছে, মানুষের মতামত পাল্টে গিয়েছে। তারা কাকে উপনির্বাচনে জিতিয়েছেন তা নিয়ে মানুষের ভাবা দরকার।

এই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডলকে আক্রমণ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের কুকুরের মতো গুলি করে মারা উচিত বলে যে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি করেছিলেন তার প্রেক্ষিতে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল বলেছেন যে কেন্দ্রের সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মারা। এদিন তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, অনুব্রতর মতো লোক রাজনীতিতে এসেছে বলেই বাংলার রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্নীতি ও হিংসা হচ্ছে।

সম্প্রতি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ও কালো পতাকা ও কালো বেলুন ওড়ানো হয়। এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, এই রাজ্য দেশদ্রোহীদের ঘাঁটি হয়ে উঠছে। এখানে দাঁড়িয়ে দেশ টুকরো করে দেওয়ার স্লোগান তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় কিন্তু অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু বলা হয় না। এই সব দেশদ্রোহীদের থেকে দেশকে মুক্ত করার জন্য বিজেপি লড়াই করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+