'দিলীপ দা 'মনের আনন্দে' অনেক কিছু বলেন', সৌমিত্রর পর এবার বাবুলের খোঁচা দিলীপকে
বঙ্গ-বিজেপিতে যেন মুষলপর্ব চলছে৷ রাজ্যের একমাত্র বিরোধী দল শাসক দল বা সরকারের নয় নিজেরা নিজেদের বিরোধিতায় ব্যস্ত! গত বুধবার ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ বলেছিলেন, 'রাজ্য সভাপতিকে কোনও কথা বলে লাভ হয় না। উনি অর্ধেক কথা বোঝেন, অর্ধেক বোঝেন না।' সে নিয়ে বিতর্ক থামার আগেই এবার দিলীপ ঘোষকে মজার ছলে খোঁজা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ও।

কী বলেছেন বাবুল?
একটি ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, 'রাজ্য সভাপতি হিসেবে 'মনের আনন্দে' দিলীপদা অনেক কিছুই বলেন। আবারও বললেন, আমি শুনলাম।
কিন্তু এই উক্তিটি কেন করলেন সেটা যদি এবারকার জন্য আমি 'স্বজ্ঞানে' বুঝেও না বুঝি তো ক্ষতি কি? এটাই আমার প্রতিক্রিয়া !

দিলীপকে কেন হঠাৎ এরকম বললেন বাবুল?
গত বুধবার কেন্দ্রীয়মন্ত্রীসভা সম্প্রসারণ করেছে বিজেপি৷ নতুন মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গল থেকে পদ হারিয়েছেন দু'জন। নতুন চারজন জায়গা পেয়েছেন বাংলা থেকে৷ এরপরই বুধবার একটি ফেসবুক পোস্টে নিজের আক্ষেপ প্রকাশ করে বাবুল লিখেছিলেন, যদি ধোয়া ওঠে তাহলে জানবেন কোথাও আগুন ঠিকই লেগেছে৷ হ্যাঁ আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে৷ আমি তাই ইস্তফা দিয়েছি। নিজের জন্য খারাপলাগা থাকলেও নতুনদের জন্য আমি খুশি৷
বাবুলের এই মন্তব্যের পর সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, ওর সঙ্গেই আরও ১২জন মন্ত্রী ছাঁটাই হয়েছেন। কই ছাঁটাই হওয়া আরও ১২ জনের কেউ তো এভাবে পোস্ট করেননি। ওকে যদি বরখাস্ত করা হলে কি ভালো হত? এ নিয়েই পাল্টা ফেসবুক পোস্ট করেন বাবুল।

মন্ত্রী থাকাকালীন বাবুলকে মমতার দমক খেতে হত রোজ!
সম্প্রতি একটি বাংলা সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন৷ কিন্তু মন্ত্রী থাকাকালীন ওঁকে রোজ মমতার ধমক খেতে হত। মন্ত্রীপদ থেকে সরে বাবুল হাঁফ ছেড়ে বেঁচেছেন৷ দিলীপের এই খোঁচারও পাল্টা ফেসবুক পোস্টে জবাব দিয়েছেন বাবুল।

দিলীপকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে বাবুলের
পোস্টে দিলীপের বক্তব্যের পাল্টা দিয়ে বাবুল লিখেছেন, 'আমার "হাঁফ ছেড়ে বাঁচাতে" দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত !
উনি রাজ্য সভাপতি - সবার শ্রদ্ধার পাত্র !
আমিও আন্তরিক শ্রদ্ধা জানালাম প্রিয় দিলীপদাকে !! ' মজার বিষয় প্রত্যেক বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছেন বাবুল৷ এমনকি ' আন্তরিক শ্রদ্ধা জানালাম প্রিয় দিলীপদাকে' লেখার পর দুটো বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছেন বাবুল।












Click it and Unblock the Notifications