Digha Rath Yatra: দিঘায় প্রথমবার গড়াল রথের চাকা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা
দিঘায় প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই রথযাত্রার সূচনা করেন। রথযাত্রার শুরুতে নারকেল ফাটিয়ে এবং সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়ার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। এরপর রথের সামনে দাঁড়িয়ে উপাসনা করেন মুখ্যমন্ত্রী।
দিঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা করতে বুধবারই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম দিঘায় রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে দারুণ উৎসাহ চোখে পড়েছে। বিভিন্ন জেলা থেকে মানুষ দিঘায় গিয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকেই দিঘা জমজমাট ছিল।

দিঘার রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা রাখা হয়েছিল। রথের দড়ি ব্যারিকেড স্পর্শ করে গিয়েছে। যাতে সাধারণ মানুষ ব্যারিকেড টপকে রথের কাছে আসতে না পারে এবং সকলে দড়ি ছুঁতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পৌঁছে বলেন, 'আপনারা যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডে যে দড়িটা আছে, সেই দড়ি কিন্তু জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের সঙ্গে স্পর্শ করা আছে। আপনার ব্যারিকেডে স্পর্শ করা ওই দড়িটাই ছুঁতে পারলেই, মনে রাখবেন, সবাই আপনারা রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পারছেন।'
দিঘার পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই মাসির বাড়ি। রথের রুট অনুযায়ী, প্রায় এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। পুরীর রথযাত্রা সব সমস্ত জায়গায় রথযাত্রায় প্রথমে বলরামের রথ টানা হয়। এরপর একে একে শুভদ্রা ও জগন্নাথের রথ টানা হয়। এখানেও সেই একই নিয়ম অনুসরণ করা হয়েছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications