রাজ্যে কাজ করছে নতুন জঙ্গি সংগঠন, মুর্শিদাবাদ থেকে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য
রাজ্য তথা দেশের নতুন জঙ্গি সংগঠনের নাম জেএমআই। জামাতউল-মুজাহিদিন ইন্ডিয়া। কাজ করছে ২৫ থেকে ২৬ টি স্লিপাল সেল।
রাজ্য তথা দেশের নতুন জঙ্গি সংগঠনের নাম জেএমআই। জামাতউল-মুজাহিদিন ইন্ডিয়া। কাজ করছে ২৫ থেকে ২৬ টি স্লিপাল সেল।

খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত কওসর ওরফে বোমারু মিজান রয়েছে জামাতউল-মুজাহিদিন ইন্ডিয়ার মাথায়। ২০১৪-র অক্টোবরের ঘটনার পর বাংলাদেশের পালায় কওসর। পরবর্তী পর্যায়ে ঢাকায় জঙ্গি হানা। গোয়েন্দা সূত্রে খবর, এরপর বাংলাদেশে জঙ্গি বিরোধী তৎপরতার জেরে কওসর পালিয়ে আসে ভারতে।
জানা গিয়েছে, গত বছরের অগাস্টে জেএমবি শীর্ষ নেতৃত্বের সঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানে বৈঠক করে কওসর। সেই বৈঠকেই কওসরকে জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়। চেন্নাইয়ে প্রশিক্ষণের পর একাধিক মডিউল গড়ে তোলা হয় এই কওসরের নেতৃত্বেই। মডিউলগুলির অধীনেই রয়েছে স্লিপার সেল। স্লিপাল সেলগুলিতে লস্করের সদস্যরাও রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে কাজ করছে জঙ্গিদের ২৫ থেকে ২৬ টি স্লিপার সেল। একইসঙ্গে জানা গিয়েছে আগের মতো আর লুকিয়ে থাকার জায়গা হিসেবে নয়, পুরোপুরি জঙ্গি কার্যকলাপের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যকে। বাংলাদেশে তাড়া খেয়ে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্যই এখন এদেশে জঙ্গি সংগঠন বিস্তারের কাজে যুক্ত রয়েছে। কখনও তারা ধুলিয়ান-সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৈরি অস্ত্র, আইইডি পাঠাচ্ছে বৌদ্ধ গয়ায় কিংবা বাংলাদেশেও অস্ত্র পাচারের কাজে যুক্ত রয়েছে স্লিপার সেলের সদস্যরা।
গত পনেরো দিনের মধ্যে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সংগঠনের কাজে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তাদেরকে জেরা করেই জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার কার্যকলাপ সম্পর্কে হদিশ মিলেছে। মুর্শিদাবাদ ছাড়াও স্লিপার সেলের কার্যকলাপ রয়েছে মালদা এবং নদিয়াতেও।












Click it and Unblock the Notifications