পুরভোটের আগে তৃণমূলকে নিয়ে 'মতবিরোধ' দিলীপ-মুকুলের, জল্পনা তুঙ্গে
রাজ্যসভায় তৃণমূলে প্রার্থী তালিকা নিয়ে দ্বিমত বিজেপিতে। রাজ্য সভাপতি এনিয়ে মন্তব্য করলেও, বিষয়টিকে তৃণমূলের দলীয় ব্যাপার বলে মন্তব্য করেছেন মুকুল রায়। এর আগেই দুই নেতার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল।
রাজ্যসভায় তৃণমূলে প্রার্থী তালিকা নিয়ে দ্বিমত বিজেপিতে। রাজ্য সভাপতি এনিয়ে মন্তব্য করলেও, বিষয়টিকে তৃণমূলের দলীয় ব্যাপার বলে মন্তব্য করেছেন মুকুল রায়। এর আগেই দুই নেতার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল।

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দিলীপ
ইতিমধ্যেই রাজ্য থেকে রাজ্যসভায় ৫ আসনের জন্য চার নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন মৌসম বেনজির নূর, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী এবং সুব্রত বক্সি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, মানুষ যাঁদের প্রত্যাখ্যান করেছে তাদেরই রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল।

সমালোচনায় নারাজ মুকুল
সোমবার মুকুল রায় রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কোনও সমালোচনা করতে চাননি। কী করবে না করবে, সবটাই নির্দিষ্ট দলের ব্যাপার বলে জানিয়েছেন তিনি। তালিকায় লোকসভায় হেরে যাওয়া তিন প্রার্থী সম্পর্কে জিজ্ঞাসা করায় মুকুল রায় বলেন, ভারতের রাজনীতিতে এরকম নজির আগেও আছে।

দিলীপ ঘোষের হাতে চাবি নেই, বলেছিলেন মুকুল
প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায় বলেছিলেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলেও দলের নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। যা কিনা রয়েছে সুব্রত চট্টোপাধ্যায়ের হাতে। উনি চাবি ডান দিকে ঘোরালে ডানদিকে ঘুরবে, আর বাঁদিকে ঘোরালে বাঁদিকে।

হয়েছিল বিতর্ক আগেও
এর আগে গত বছরে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। দিলীপ ঘোষের অনুমতি ছাড়া কাউকেই বিজেপিতে নেওয়া যাবে না বলে জানানো হয়েছিল। মুকুল রায় সেই সময় জানিয়েছিলেন, তিনি সেই নির্দেশিকা মেনে চলবেন।












Click it and Unblock the Notifications