রাজ্যে নতুন করে আক্রান্ত ১৭, জানালেন মুখ্যসচিব! ভারত সরকার দিচ্ছে অন্য তথ্য

রাজ্যে নতুন করে আক্রান্ত ১৭, জানালেন মুখ্যসচিব! ভারত সরকার দিচ্ছে অন্য তথ্য

রাজ্যে গত ২৪ ঘন্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এদিন নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

 রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত

https://www.covid19india.org/ ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এই ওয়েবসাইট অনুযায়ী, রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১৩ জন। যদিও এদিন নবান্ন থেকে মুখ্যসচিব জানিয়েছেন রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩২ জন।

করোনা মুক্ত ৪২ জন

করোনা মুক্ত ৪২ জন

মুখ্যসচিব এদিন জানিয়েছেন, রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৪২ জন। নতুন করে ৫ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব।

মৃত্যুর সংখ্যা ৩০, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মৃত্যুর সংখ্যা ৩০, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

কোনও কোনও সংবাদ মাধ্যমে রাজ্যে করোনায় ৩০ জনের মৃত্যুর খবর লেখা হয়েছে। এসম্পর্কে মুখ্যমন্ত্রী এদিন বলেন, চাইলে এই সংবাদ পরিবেশনের বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে। মুখ্যসচিবের ঘোষণা অনুযায়ী এদিন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৭। তবে এদিন রাতে বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দেবে বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+