মতুয়া ভোটব্যাঙ্ক পেতেই কি শান্তনু ঠাকুরে ভরসা রাখল বিজেপি?
মতুয়া ভোট পেতে এবারও কি শান্তনু ঠাকুরের ভরসা রাখল বিজেপি? বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তিনি আবার পদ্মফুলের প্রার্থী হয়েছেন। রবিবার সকাল থেকে প্রচার শুরু হয়েছে। শনিবার মিষ্টি বিলি হয়েছিল গোটা এলাকায়। কিন্তু কেন তাকে ফের প্রার্থী করা হল? এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে?
মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি মতুয়ারা আগে ঝুঁকেছিল। সেই কারণে রাণাঘাট, বনগাঁ সহ বিস্তীর্ণ এলাকায় জোড়া ফুল ক্ষমতায় ছিল। কিন্তু গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরিস্থিতি বদলে যায়। গেরুয়া রং ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে।

গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে বিজেপি প্রার্থী করে। বিপুল ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। নরেন্দ্র মোদী তাকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীও করেছেন। শান্তনু ঠাকুরের উপর যে আস্থা রয়েছে তাদের, প্রমাণিত হল। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে শান্তনু ঠাকুরের।
রাজনৈতিক মহল মনে করছে মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে রাখার জন্য মরিয়া বিজেপি। একদিকে এনআরসি ইস্যু নিয়ে যথেষ্ট টালবাহানা চলছে। নাগরিকত্ব পাওয়ার বিষয় নিয়ে মতুয়ারা এখনও দোদুল্যমান জায়গায় রয়েছেন। সেখানে শান্তনু ঠাকুর যথেষ্ট ভরসার জায়গা। মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির দিকে থাকবে। শুধু তাই নয়, রাণাঘাট লোকসভা আসনটি গতবার বিজেপি ছিনিয়ে নিয়েছিল। সেখানেও বিপুল পরিমাণ মতুয়া ভোটব্যাঙ্ক রয়েছে। সেই আসনটিও নিজেদের দখলেই রাখা সম্ভব।
শুধু তাই নয়, মতুয়া ঠাকুরবাড়ির এক সদস্যকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছে। মমতা বালা ঠাকুরকে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও মতুয়া ভোটব্যাঙ্ক কিছুটা আড়াআড়ি ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসব বিচার করেই শান্তনু ঠাকুরে আস্থা রাখল বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications