অধিকারী গড়ে আজ সভা মোদীর, এবার কি গেরুয়া শিবিরে দিব্যেন্দু? বাড়ছে জল্পনা

অধিকারী গড়ে আজ সভা মোদীর, এবার কি গেরুয়া শিবিরে দিব্যেন্দু? বাড়ছে জল্পনা

আজ অধিকারী গড়ে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে উপস্থিত থাকতে পারেন দিব্যেন্দু অধিকারী। মনে করা হচ্ছে এবার বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আগে থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মোদীর সভায় উপস্থিত থাকার কথা শিশির অধিকারীরও। আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এবার দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষা।

 কাঁথিতে সভা মোদীর

কাঁথিতে সভা মোদীর

আজ একেবারে কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী বিজেপিতে যোগদানের পর এই প্রথম কাঁথিতে সভা করবেন তিনি। সভায় উপস্থিত থাকার কথা শিশির অধিকারীর।তবে শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থাকবেন কিনা তা নিেয় এখনও তেমন কোনওখবর নিশ্চিত করে জানা যায়নি। এদিকে মোদীর সভা ঘিরে কাঁথিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা

দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা

এদিকে মোদীর সভায় দিব্যেন্দু অধিকারী থাকতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। আজ দিব্যেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও দিব্যেন্দু বিজেপিতে আজ যোগ দেবেন িকনা সেটা নিয়ে এখনও মুখ খোলেননি অধিকারী গড়ের কেউ। দিব্যেন্দু নিজেও কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। এর আগে পর্যন্ত তিনি বিজেপিতে যোগদান নিয়ে কোনও কথা বলেননি।

বিজেপিতে শিশির অধিকারী

বিজেপিতে শিশির অধিকারী

আজ মোদীর সভায় থাকার কথা শিশির অধিকারীর। গত রবিবারই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন শিশির অধিকারী। তিনি দাবি করেছেন এবার হারবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। শুভেন্দুই িজতবেন নন্দীগ্রামে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ ঘটেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

 মমতার চোট নিয়ে আক্রমণ

মমতার চোট নিয়ে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আগাত নিয়েও আক্রমণ করেছেন শিশির অধিকারী। তিনি অভিযোগ করেছেন পায়ে কোনও আঘাত লাগেনি মমতার। তাঁর এক্স রে রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন শিশির অধিকারী। তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পায়ে আঘাত লাগার নাটক করছেন। কারণ নন্দীগ্রামে এমন ঘটনা ঘটতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+