তৃণমূল সাংসদ দিব্যেন্দুর ডিপি বদলে গেল উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে, বাড়ালেন জল্পনা

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ফের জল্পনা বাড়ালেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূলকেই ভোট দিয়েছেন বলে দাবি করেছিলেন।

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ফের জল্পনা বাড়ালেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূলকেই ভোট দিয়েছেন বলে দাবি করেছিলেন। আর উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে যখন তৃণমূল ভোটদানে বিরত থাকার জন্য চিঠি দিয়েছেন, তখন ডিপি বদলে বিশেষ বার্তা দিলেন শুভেন্দু-অনুজ। প্রধানমন্ত্রীর বার্তা মোতাবেক ডিপি বদল তৃণমূলকে দিলেন বার্তা।

তৃণমূলের চিঠি সাংসদের, অধিকারীদেরও

তৃণমূলের চিঠি সাংসদের, অধিকারীদেরও

তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সমস্ত তৃণমূল সাংসদদের চিঠি দিয়ে জানান ভোটদানে বিরত থাকতে। চিঠি দিয়েছিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও। চিঠি পাওয়ার পর তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন শিশির অধিকারী। তিনি বলেছিলেন, ভোট দিতে গেলেও দেখতে পাবেন। না দিতে গেলেও দেখতে পাবেন সবাই।

স্বাধীনতার অমৃত মহোৎসব শুরুর আগে

স্বাধীনতার অমৃত মহোৎসব শুরুর আগে

আর অন্যদিকে দিব্যেন্দু অধিকারী মুখ কিছু না বললেও তাঁর ডিপি বদলে অন্যরকম ইঙ্গিত দিয়েছেন। তিনি ডিপি বদলে স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার ছবি দিয়েছেন। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বার্তা দিয়েছিলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব শুরুর আগে সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার হোক জাতীয় পতাকা।

বিজেপি নেতাদের অনুসরণ করেই কি ডিপি বদল

বিজেপি নেতাদের অনুসরণ করেই কি ডিপি বদল

প্রধানমন্ত্রীর সেই বার্তা শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভপাতিসুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা সবাই তাঁদের ডিপি বদলে ফেলেন। এবার দিব্যেন্দু অধিকারীও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ডিপি বদলানোর পর চর্চা শুরু হয়েছে। শুরু হয়েছে জল্পনা। তাহলে কি তিনি বিজেপিতেই রয়েছেন?

তৃণমূলের রয়েছেন দিব্যেন্দু অধিকারী, নাকি...

তৃণমূলের রয়েছেন দিব্যেন্দু অধিকারী, নাকি...

স্বাধীনতা দিবসের আগে যে কেউ জাতীয় পতাকা তাঁরা ডিপিতে ব্যবহার করতেই পারেন। তৃণমূল সাসংদ দিব্যেন্দু অধিকারী তা করেছেন। কিন্তু তিনি সত্বঃপ্রণোদিতভাবে করলেন নাকি প্রধানমন্ত্রী বা বিজেপির প্রতি প্রভাবিত হয়ে করলেন, সেটাই বড় কথা। দলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও দিব্যেন্দু অধিকারী এতদিন দাবি করে এসেছেন তিনি তৃণমূলের রয়েছেন।

তৃণমূলেই রয়েছেন, তৃণমূল ছাড়েননি! তাহলে কেন...

তৃণমূলেই রয়েছেন, তৃণমূল ছাড়েননি! তাহলে কেন...

দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দিব্যেন্দু অধিকারী তৃণমূল থেকে দূরে। তিনি কোনও দলীয় কর্মসূচিতে অংশ নেন না। দিব্যেন্দু বলেন, তৃণমূল তাঁকে কোনও দলীয় কর্মসূচিতে ডাকে না। খবর দেয় না। তবে তিনি তৃণমূলেই রয়েছেন। তৃণমূল ছাড়েননি, অন্য কোনও দলে যোগও দেননি।

ডিপি বদল কি কোনও বিশেষ বার্তা

ডিপি বদল কি কোনও বিশেষ বার্তা

রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি দাবি করেছিলেন, দল তাঁকে কোনও বার্তা পাঠায়নি। কিন্তু তিনি দলীয় প্রার্থীকেই ভোট দেবেন। সেইমতো রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দেন বলে তিনি দাবি করেন। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কিন্তু তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয় দিব্যেন্দু অধিকারীকেও। তিনি ভোটজদানে বিরত থাকেন কি না, সেটাই দেখার। তবে তার আগে ডিপি বদল কি কোনও বিশেষ বার্তা কি না, তা নিয়েও জল্পনা চলছে।

জল্পনা কিন্তু থামছে না

জল্পনা কিন্তু থামছে না

দিব্যেন্দু অধিকারী অবশ্য, এই বিষয়ে স্পষ্ট কথা জানিয়েছেন। তিনি বলেছেন ডিপিতে জাতীয় পতাকা দিয়েছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দেশকে সম্মান করি। তাই জাতীয় পতাকা ব্যবহার করেছি স্বাধীনতা দিবসের আগে। কারও আবেদনে সাড়া দিয়ে জাতীয় পতাকার ছবি ডিপিতে রাখিনি। তবে তিনি যতই বলুন, জল্পনা কিন্তু থামছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+