কুকুরের ডায়ালিসিস কাণ্ড : কোন বার্তা এমসিআইয়ের রিপোর্টে

এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস ঘটনার চার বছর পর রায় জানাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)।

এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস ঘটনার চার বছর পর রায় জানাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। ঘটনাকে নিন্দাজনক বলে উল্লেখ করে এমসিআই রাজ্যের তিন শীর্ষ স্বাস্থ্য কর্তাকে সতর্ক করেছে।

কুকুরের ডায়ালিসিস কাণ্ড : কোন বার্তা এমসিআইয়ের রিপোর্টে

এঁরা হলেন তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাজি, এসএসকেএম হাসপাতালের তৎকালীন নেফ্রোলজি বিভাগের প্রধান এবং বর্তমানে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন পান্ডে এবং তৎকালীন হাসপাতালের অধিকর্তা ও প্রাক্তন স্বাস্থ্য কর্তা প্রদীপ মিত্র।

২০১৫ সালে সরকারি হাসপাতালে কুকুরের ডায়ালিসিসের ঘটনা সারা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল। অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসক কুনাল সাহা। পাশাপাশি ২০১৫ সালে এমসিআইয়ের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রায় চার বছর পর সেই অভিযোগের নিষ্পত্তি করল এমসিআই।

সেই সঙ্গে এমসিআই জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত তিনজন অভিযুক্তকে ভর্ৎসনা করা হয়েছে। এমনকি তাঁদের সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। পাশাপাশি সরকারি হাসপাতালে এ ধরনের উদ্যোগ নিন্দনীয় বলেও স্পষ্ট জানিয়েছে এমসিআই।

এমসিআইয়ের রায় বেরোনোর পর চিকিৎসক নির্মল মাজি বলেন, 'অভিযোগের কোনো ভিত্তি নেই। কোনও চিঠিও হাতে পাইনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+