Dholahat Blast: শুধু ট্রেড লাইসেন্সেই রমরমিয়ে বাজি ব্যবসা? আটক কারখানা মালিক; নজরদারির ‘অভাব’ মানলেন ADG
Dholahat Blast: ঢোলাহাট বিস্ফোরণকাণ্ডে ১০ বছর ধরে বাজির কারখানা চলছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। কোন ধরনের লাইসেন্স ছিল তা খতিয়ে দেখা হবে। বিস্ফোরণ নিয়ে রিপোর্ট চাইল নবান্নও।
তবে সূত্রের খবর, শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই রমরমিয়ে বাজি ব্যবসা (Firecrackers Factory) চালাচ্ছিল বণিক ভ্রাতৃদ্বয়। তবে বাড়ি বাড়ি নজরদারি সম্ভব নয় বলে জানালেন পুলিশকর্তা। পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে বলে জানালেন তিনি।

ঢোলাহাটের ওই পরিবারের বাজি তৈরির ২টি কারখানা ছিল বলে দাবি পুলিশের। তা সত্ত্বেও বাড়িতে কেন বাজি মজুত করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দূরে কোথাও রাখলে এত প্রাণহানি হত না বলে সাংবাদিক বৈঠকে দাবি পুলিশের।
কারখানাটির লাইসেন্স ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এডিজি আরও জানান, "কীভাবে আগুন লাগল সেটা যারা বলতে পারত, তারা কেউ বেঁচে নেই। পুলিশ বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা করছে, যাতে লোকালয়ে বাজি মজুত ও উৎপাদন বন্ধ করা যায়।"
আগে বাজিতে বিস্ফোরণ হয় নাকি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়, তা নিয়েও ধন্দে পুলিশ। তবে পরিবার নিজেই ঝুঁকি নিয়েছে, তাই বাড়ি বাড়ি এত নজরদারি সম্ভব নয়, পরিবারই মাশুল গুনেছে, এমনই দাবি এডিজির। মঙ্গলবার অভিযুক্ত কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আটক করেছে পুলিশ। তবে এর আগে ২০২২ সালে চন্দ্রকান্ত গ্রেফতার হয়েছিল বলে জানায় পুলিশ। ৬৮ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে বিস্ফোরকের ধারায় কোনও মামলা দায়ের হয়নি বলে জানায় পুলিশ।
এদিন এডিজি দক্ষিণবঙ্গ আরও বলেন, মানুষের মধ্যে ন্যূনতম সচেতনতাও তৈরি হয়নি। তবে এবার থেকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। বাজি নির্মাতাদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি। ঘন জনবসতি থেকে যাতে দূরে বাজি কারখানা করা হয় সেব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবে পুলিশ।
তবে এর আগে গ্রেফতারির পর জামিন পেয়ে গিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। তারপর থেকে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে কীভাবে বাজি ব্যবসা ফুলফেঁপে উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, বণিক পরিবারের সদস্যের মুখেই শোনা গিয়েছে বিস্ফোরক কথা। বণিক পরিবারের জামাই কুশময় ভাণ্ডারীর দাবি, পুলিশ সবই জানত। স্থানীয় বিধায়ক সমীর কুমার জানাও সবটা জানতেন বলে দাবি পরিবারের। মাসে মাসে লাইসেন্স দেখার নাম করে পুলিশ এসে টাকা নিয়ে যেত বলেও দাবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications