রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীর ধর্না, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?

আজ রবিবার কলকাতা রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীর ধর্না কর্মসূচি।লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে৷ বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত। সেই আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর ধর্না।

রাজ্যের বিরোধী দলনেতা অনেক আগেই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন৷ কিন্তু কলকাতা পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। ফলে রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি আটকে যায়৷ শুরু হয় রাজনৈতিক জলঘোলা৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় শুভেন্দু অধিকারীকে।

Suvendu Adhikari

কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা দায়ের হয়। রাজ্য সরকার শেষ পর্যন্ত রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীকে ধর্না কর্মসূচি করার জন্য অনুমতি দেয়। তাদের কোনও আপত্তি নেই। সেই কথা কলকাতা হাইকোর্টে রাজ্য জানায়। তবে দিনক্ষণ নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত ১৪ জুলাই ধর্না কর্মসূচির অনুমতি পাওয়া যায়।

কলকাতা হাইকোর্ট ধর্না কর্মসূচির অনুমতি দেয় ঠিকই। কিন্তু কিছু শর্ত দেওয়া হয়। সেই সব নির্দেশ মেনে চলতে হবে বিরোধী দলনেতাকে। তিনশোর বেশি লোক এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। কোনও উত্তেজনাপূর্ণ বক্তব্য কর্মসূচি থেকে রাখা যাবে না। কোনও অস্ত্র নিয়ে যাওয়া যাবে না এই কর্মসূচিতে।

ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি অভিযোগ করে চলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও এই বিষয়ে দরবার করা হয়েছে। এবার রাজভবনের বাইরেই এই বিষয়ে আন্দোলনে বসছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এই কথা জোর গলায় দাবি করছে বিরোধী দলনেতা। সে কারণেই এবার ঘরছাড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তিনি ধর্না কর্মসূচিতে।

গতকাল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই শাসক দল রিগিং করেছে। ছাপ্পা দিয়ে তারা জয়ী হয়েছে। কোনও যথাযথ ভোট হয়নি। এই দাবি করছেন বিরোধী নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+