এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনা দুর্বল দৃশ্যমানতার কারণে! প্রাথমিক তদন্তে ডিজিসিএ

কেরালার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিল ডিজিসিএ। ডিজিসিএ জানায়, ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি।

কেরালার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিল ডিজিসিএ। ডিজিসিএ জানায়, ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি। এক বিবৃতিতে ডিজিসিএর মহাপরিচালক জানান, বিমানটি ভারী বৃষ্টিতে অবতরণ করে এবং ১০ নম্বর রানওয়েতে নামামাত্র বৃষ্টিতে পিছলে যায়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনা দুর্বল দৃশ্যমানতায়

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এএক্সবি ১৩৪৪, বি৭৩৭ দুবাই থেকে কালিকটগামী বিমানটি যখন বিমানবন্দরে নামে তখন প্রবল বৃষ্টি চলছে। ভারী বৃষ্টিপাততের মধ্যে ১০ নম্বর রানওয়েতে নামার পরই বিপত্তি ঘটে। তখন দৃশ্যমানতা অতি কম ছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার। এরপরই রানওয়েতে পিছলে উপত্যকায় আছড়ে পড়ে ভেঙে দু-টুকরো হয়ে যায়। ডিজিসিএও এ বিষয়ে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে।

ডিজিসিএ আরও জানান, দুর্ঘটনার ২৪ টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডারগুলি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে যে, দুবাই-কোঝিকোড় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দু'জন পাইলটসহ ১০ শিশু এবং ৬ ক্রু সদস্যসহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় বিমানের পাইলট-সহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অতিরিক্ত ডিজি রাজীব জৈন জানিয়েছেন, অবতরণের সময় কোনও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে এবং যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+