Murshidabad: 'ট্রিগার হ্যাপি পুলিশ নয়..কিন্তু', জ্বলতে থাকা মুর্শিদাবাদ নিয়ে কড়া বার্তা ডিজি রাজীব কুমারের
Murshidabad Clash: কোনও ভাবে গুণ্ডামি বরদাস্ত করা হবে না। আইন হাতে নেবেন না। কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (West Bengal DGP Rajeev Kumar) । গত প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ এলাকায়। ইতিমধ্যেই বিএনএসের ১৬৩ ধারা এলাকায় জারি করা হয়েছে। বিএসএফকে সঙ্গে গোটা এলাকা টহল দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপরেও অশান্তি থামানোটা কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে।
এই পরিস্থিতিতে (Murshidabad Clash) ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমারের। আর সেখান থেকেই ঘটনা নিয়ে কড়া বার্তা দেন। স্পষ্ট জানান, কোনও ভাবে গুণ্ডামি বরদাস্ত করা হবে না। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। কোনও ভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। ফলে কেউ যাতে আইন হাতে না তুলে নেন সেই কথাও জানান ডিজি।

একই সঙ্গে গুজবে যাতে কেউ কান না দেন সেই কথাও বলেন। রাজীব কুমার জানান, গুজব ভয়ঙ্কর। আর তাতে কেউ যাতে পা না দেন সেই বার্তাও দেওয়া হয় (Murshidabad Clash) ।
Murshidabad Clash: আরও কি বললেন ডিজি
এদিন আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আরও বলেন, আমরা কখনই ট্রিগার হ্যাপি পুলিশ নই। তবে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল। কারোর মৃত্যু হয়নি। সাধারণ মানুষের পাশে আছি। প্রাণ দিতে হলে আমরা আগে দেব। একাধিক সিরিয়াস অফিসার এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান রাজীব কুমার। ফলে শান্ত এবং কোনও প্ররোচনা কিংবা গুজবে কান না দেওয়ার বার্তা দেন।
Murshidabad Clash: সরকার নজর রাখছে
গোটা ঘটনার উপর নজর রাখছে রাজ্য সরকার। যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে তাও সরকার নজর রেখেছে বলেও এদিন জানান শীর্ষ এই পুলিশ কর্তা। তাঁর কথায়, মানুষের জীবন বাঁচানো, সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ। আর তা করা হচ্ছে। বিএসএফকে সঙ্গে নিয়েই যে করা হচ্ছে তাও বলা হয়।
#WATCH | Kolkata: West Bengal DGP Rajeev Kumar says "An atmosphere of unrest has been seen in Jangipur since yesterday and communal disturbance has also been observed. Any kind of hooliganism will not be tolerated. We are dealing with the situation very strongly. It is our… pic.twitter.com/rM6995qyNq
— ANI (@ANI) April 12, 2025
Murshidabad Clash: গুলি চালাতে বাধ্য হয় পুলিশ
অন্যদিকে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনি বলেন, সবরকম ভাবে উন্মত্ত জনতাকে সামাল দেওয়া যাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই চার রাউন্ড পুলিশ গুলি চালায়। আর তাতে দুজন আহত হয়েছেন বলে দাবি পুলিশ আধিকারিকের। সবাই বিপদমুক্ত বলেও জানান তিনি। এমনকী আজ শনিবার সকালে বিএসএফ সম্ভবত গুলি চালিয়েছে বলেও এদিন মন্তব্য করেন।












Click it and Unblock the Notifications