ডিজি বিএসএফ কেন আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে, শোরগোল তৃণমূলের
আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে বিএসএফ-এর ডিজি কেকে শর্মা। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে বিএসএফ-এর ডিজি কেকে শর্মা। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন।

বিএসএফ-এর পোশাকে ডিজি কেকে শর্মা। তিনি পোশাকে থাকবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। রবিবার কলকাতায় শেষ হয় আরএসএস প্রভাবিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুদিন ব্যাপী অনুষ্ঠান। সেই সমাপ্তি অনুষ্ঠানে হাজির বিএসএফের ডিজি কেকে শর্মা।
বিএসএফ-এর তরফে কোনও বক্তব্য পাওয়া না গেলেও, স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল বিএসএফের ডিজিকে।

যদিও, আরএসএস প্রভাবিত এই সংগঠনের সাফাই নিয়ে খুশি নয় তৃণমূল কংগ্রেস। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
#BREAKING What is a serving BSF DG, KK Sharma,doing in uniform at "RSS-backed NGO's function in Kolkata"?We will take issue to HomeMinister pic.twitter.com/wE3CrZP3bu
— Derek O'Brien (@derekobrienmp) February 11, 2018
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications