মকর সংক্রান্তিতে পুণ্যস্নান গঙ্গাসাগরে

অন্যান্য বারের মতো এবারও ঠান্ডায় সরগরম গঙ্গাসাগর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অন্তত চার লক্ষ মানুষ। চারদিকে শুধুই থিকথিকে ভিড়, কালো-কালো মাথা। মেলা উপলক্ষে তৈরি হয়েছে গজিয়ে উঠেছে দোকানবাজার, পুলিশ চৌকি, স্বাস্থ্যকেন্দ্র। খোলা আকাশের নীচে চলছে রান্নাবান্না খাওয়াদাওয়া। পুণ্যার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। থাকছে বিএসএফ। জলপথে লঞ্চ নিয়ে চলছে নজরদারি। বুধবার পর্যন্ত চলবে পুণ্যস্নান। তার পর ঘরে ফেরার পালা। অপেক্ষা আরও এক বছর।












Click it and Unblock the Notifications