লক্ষ্মীরভান্ডারের ফর্ম জমা নিচ্ছেন দেবী স্বয়ং, অভিনব উদ্যোগ তৃণমূলের
লক্ষ্মীরভান্ডারের ফর্ম জমা নিচ্ছেন দেবী স্বয়ং, অভিনব উদ্যোগ তৃণমূলের
এতদিন শুধু লক্ষ্মীরভান্ডার ছিল৷ এবার খোদ মা লক্ষ্মী এলেন ভক্তদের হাত থেকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা নিতে৷ এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকল বিধাননগরের ৩৮ নং ওয়ার্ড। বুধবার রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম জমা দেওয়ার প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন বিধাননগরের একটি তৃণমূল পার্তি অফিসের বারান্দায় চলা ক্যাম্পে।

যে সব মহিলার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে এদিন উপস্থিত ছিলেন তাঁদা লাইন ধরে সামনে গিয়ে দেখেন ফর্ম জমা নেওয়ার জায়গাতে মা লক্ষ্মীর সাজে বসে রয়েছেন একজন। তাঁর হাতেই সরাসরি ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেন উদ্যোক্তরা। এরপর থেকে উৎসাহিত হয়ে সমস্ত ফর্ম মা লক্ষ্মীর সাজে বসে থাকা মহিলার হাতেই জমা দেন উপস্থিত নারীরা৷ ঘটনার ছবি খুবই অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলকে মুসলিমতোষক এবং হিন্দুদের বিরোধী বলে তুলে ধরার চেষ্টা করে থাকেন বিজেপি নেতারা৷ শেষ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করতে না পারলেও ভোট শতাংশে অভাবনীয় বৃদ্ধি করে ৩ থেকে ৭৭ আসনে পৌঁছেছে বিজেপি৷ রাজ্যে গেরুয়া শিবিরের এই ভোট বাড়ায় যে বঙ্গের-হিন্দুদের হাত রয়েছে তা টিএমসি-র কাছে স্পষ্ট। আর স্বাভাবিক প্রতিক্রিয়ার একটি হল ক্ষমতায় ফিরেই হিন্দু দেবী লক্ষ্মীর নামে রাজ্য সরকারের একটি প্রকল্পের ঘোষণা৷ যদিও সোশ্যাল মিডিয়াতে এবং চিঠি লিখে একাধিক মুসলিম নেতা এই নামের বিরোধিতা করেছে৷ তাঁদের বক্তব্য ভারত ধর্মনিরপেক্ষ দেশ যেখানে একটি সরকারি প্রকল্প একজন হিন্দু দেবীর নামে রাখার প্রয়োজন ছিল! যদিও এ বিষয়ে বিশেষ কর্ণপাত করেনি তৃণমূলের কেউই। এবং খুব অল্প সময়ে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

কী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প?
পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন। ১৬ আগস্ট শুরু হওয়া রাজ্য সরকারের এই প্রকল্পে তপশিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা এবং সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার। ১ লা সেপ্টেম্বর থেকে অনেকেই এই প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications