বীরসিংহ গ্রামকে ঢেলে সাজাতে উদ্যোগ, মমতার নির্দেশে তৈরি হচ্ছে ডেভেলপমেন্ট অথোরিটি
মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের প্রতি সম্মান প্রদর্শন করে তার দুশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের প্রতি সম্মান প্রদর্শন করে তার দুশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরসিংহ গ্রামের উন্নয়ন করার জন্য এবং এই গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আর বুধবার, পশ্চিম মেদিনীপুরের জেলার ডেবরাতে সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বীরসিংহ গ্রামের উন্নয়ন করার জন্য একটি ডেভেলপমেন্ট অথোরিটি করা হবে। এই কমিটির চেয়ারম্যান হবেন জেলা শাসক।
গ্রামে ঢোকার মুখে ও বিদ্যাসাগরের জন্ম স্থান যাওয়ার মুখে দুটি তোরণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে এই দুটি তোরণ করা হবে বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় এর আদলে ও সেই বইকে থিম করে। বীরসিংহ গ্রামে ঢোকার রাস্তা চওড়া করা, রাস্তা ঠিক করা, সেখানে বাসস্ট্যান্ড করে বাস চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই গ্রামে পথ বাতি বসানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগেই ঠিক করা হয় যে বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করা হবে।












Click it and Unblock the Notifications