আগুনের গ্রাসে খিদিরপুরে পুড়ে খাক দোকান ও গুদাম, অসহায় ব্যবসায়ীদের কান্নার রোল

কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। কিছুদিন আগেই পার্ক স্ট্রিটে একটি চায়ের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। এবারের অগ্নিকাণ্ডের ঘটনা খিদিরপুর এলাকায় ফ্যান্সি মার্কেটের লাগোয়া বাজারে।

খিদিরপুর ফাইভ স্টার মার্কেটে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দু'টি দোকান। বুধবার সকাল ছ'টা নাগাদ এই মার্কেটের চারতলায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। সেই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে। তার মধ্যে ছিল একটি কাপড়ের গুদামও। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্ত অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। আগুন নেভাতে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার, ফোম। আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্যান্সি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে। বাজারে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ছিল কি না? থাকলেও তা ঠিকঠাক কাজ করেছিল কি না?- তা খতিয়ে দেখছে দমকল।

ফায়ার লাইসেন্স ছাড়াই এই মার্কেট চলছিল বলে অভিযোগ। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মীরা চেষ্টা চালান আগুন যাতে পাশের দোকানগুলিতে ছড়িয়ে না পড়ে। অন্যান্য দোকানগুলিতে আগুনের আঁচ লাগলেও বিপুল ক্ষতি হয়নি। পুলিশ ও দমকল পৃথকভাবে এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+