Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি সোদপুরের আগুন

প্রায় ১২ ঘণ্টা হতে চলল। নিউ ব্যারাকপুরের তালবান্দায় গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ দমকলের অন্যান্য আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৫ টি ইঞ্জিন। জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নামানো হয়েছে রোবটও।

 ১২ ঘণ্টা পার করেও নিয়ন্ত্রণে আসেনি সোদপুরের আগুন

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ নিউ ব্যারাকপুরের তালবান্দার এক গেঞ্জি কারখানার আগুন লাগে। ওই গেঞ্জি কারখানা ও ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। অতো রাতে আগুন লাগায় খুব বেশি প্রথম অবস্থায় তা দেখা সম্ভব হয়নি। যখন স্থানীয়রা বুঝতে পারেন কারখানায় আগুন লেগেছে তখনই দমকলে খবর দেন তাঁরা। ততক্ষনে পর পর ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার। আশে পাশে বেশ কিছু ছোটবড় কারখানা রয়েছে। তাই যাতে আগুন না ছড়িয়ে যায় সেকারণেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনায় ওই কারখানায় চারজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। তাদের মোবাইলের সুইচড অফ বলেও জানাচ্ছেন কারখানার অন্যান্য কর্মীরা।

তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কিভাবে আগুন লাগলো তার কারণ জানতে ধন্দে দমকলকর্মীরা। কারণ করোনা অতি মারি পরিস্থিতির জেরে কার্যত লকডাউনে সবকিছুই বন্ধ ছিল। তার উপর ঘূর্ণিঝড় যশের সতর্কতার কারণে প্রায় এক প্রকার বলা যায় বন্ধ রেখে রাখা হয়েছে সবকিছুই। তারই মধ্যে কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে।

Recommended Video

প্রায় ১২ ঘণ্টা পরেও নেভেনি নিউ ব্যারাকপুরে কারখানার আগুন, নামানো হল রোবট | Oneindia Bengali

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু মন্ত্রী জানান, "সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এতটাই হিট হয়ে গিয়েছে যে কর্মীরা ভিতরে ঢুকতে পারছে না সে কারণে রোবট আনা হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় ৫০ হাজার স্কয়ার ফিটের এলাকা একটু তো সময় লাগবেই। তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ যদি লকডাউন আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+