হাওড়ায় প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে

হাওড়ার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়।

হাওড়া, ২০ এপ্রিল : হাওড়ার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। কর্মীরাই প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সংকীর্ণ রাস্তা ও ঘিঞ্জি এলাকার জন্য আগুন নেভানোর কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। জলের জোগানও পর্যাপ্ত নয়।

প্লাস্টিকের কারখানা হওয়ার প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। মুখে কাপড় বেঁধে কাজ করতে হয় দমকল কর্মীদের। আগুনের ভয়াবহতা ও কালো ধোঁয়ার জেরে হাওড়ার আন্দুল রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাওড়ায় প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন

এদিন কর্মীরাই প্রথম লক্ষ করেন আগুন। তারপরই তৎপরতা শুরু হয় আগুন নেভানোর। কিন্তু প্লাস্টিকের পদার্থ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল আসার আগেই গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়।

আগুন লাগার কারণ এখনও জানা যায় নি। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। পুলিশ ও দমকল খতিয়ে দেখবে তা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+