মধ্যরাতে বিধ্বংসী আগুন! এই জেলায় পুড়ে গেল বহু বাড়ি
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২৪ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ইসমাইল চকে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২৪ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ইসমাইল চকে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

রাত থেকেই হাহাকার ইসমাইল চকে। মধ্য রাতে সেখানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ২৪ টি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। আগুনে ঘর পোড়ার সঙ্গেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, মশা তাড়ানোর ধূপ থেকেই এই আগুন লেগেছে। দমকল ও পুলিশের তরফে থেকে আলাদা করে তদন্ত শুরু করা হয়েছে।
সকালে ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।












Click it and Unblock the Notifications