বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্যানিং বাজারের ২৫টি দোকান, অন্তর্ঘাতের আশঙ্কা

বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ক্যানিং বাজারের ২৫টিরও বেশি দোকান। নিমেষেই দাউ দাউ আগুন ছড়িয়ে গ্রাস করে নেয় পুরো বাজারকে। এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

দক্ষিণ ২৪ পরগনা, ২৫ ডিসেম্বর : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ক্যানিং বাজারের ২৫টিরও বেশি দোকান। নিমেষেই দাউ দাউ আগুন ছড়িয়ে গ্রাস করে নেয় পুরো বাজারকে। এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্যানিং বাজারের বড় একটা অংশ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রাত আড়াইটা নাগাদ আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছিল দমকলে। তবু দমকল আসতে সময় নিয়ে নেয় পৌনে এক ঘণ্টা। অথচ মাত্র দু'কিলোমিটর দূরে দমকল।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্যানিং বাজারের ২৫টি দোকান, অন্তর্ঘাতের আশঙ্কা

বড়জোর ১৫ মিনিট সময় লাগতে পারে দমকল পৌঁছতে। দমকল আসার আগেই তাই ভয়াবহ রূপ নিয়ে নেয় আগুন। একে একে আগুন ছড়িয়ে পড়ে ২৫টি দোকানে। আগুন নিয়ন্ত্রণে আসে দু'ঘণ্টায়।

প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল মনে করছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। বাজারে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এই বছরের শুরুর দিকে একবার আগুন লাগে। অথচ সেই আগুন থেকেও শিক্ষা নেয়নি প্রশাসন। বাজারের গড়া হয়নি অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+