ফলতা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন

ফলতা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন। বুধবার ভোর ৫ টা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭ টি ইঞ্জিন।

ফলতা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন। বুধবার ভোর ৫ টা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭ টি ইঞ্জিন।

ফলতা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন

ভোরেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি প্লাস্টিকের পেন তৈরির কারখানায় ধোঁয়া দেখতে পাওয়া যায়। আগুনের আঁচ পেয়েই কারখানা থেকেই ফোন যায় স্থানীয় থানায় এবং দমকলে। কারখানার কর্মী এবং আশপাশের কারখানার কর্মীরা সাময়িক আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ডায়মন্ডহারবার-সহ একাধিক এলাকা থেকে একে একে দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন পুরোপুরি নেভানোর পর কারখানায় থাকা অগ্নিনির্বাপন যন্ত্র নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। একইসঙ্গে আগুন লাগার প্রকৃত কারণও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+