ঘোলার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকল মন্ত্রী
উত্তর ২৪ পরগনার ঘোলার একটি প্লাস্টিক চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার বেলা বারোটা নাগাদ আগুন লাগে।
উত্তর ২৪ পরগনার ঘোলার একটি প্লাস্টিক চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার বেলা বারোটা নাগাদ আগুন লাগে। দাহ্য বস্তু মজুত থাকায় কিছুক্ষণের মধ্যেই তা কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে একে ঘটনাস্থলে যায় দমকলের ২৫ টি ইঞ্জিন। কারখানার ভিতরে একাধিক জন আটকে পড়েছেন বলে অনুমান। তাঁদের বের করার চেষ্টা চালানো হচ্ছে।

সোমবার বেলা ১২ টা। সোদপুর-বারাসত রোডের কাছেই ঘোলার একটি তিনতলা বাড়িতে ধোঁয়া দেখা যায়। প্ল্যাস্টিকের মতো দাহ্য বস্তু মজুত থাকায় মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই তিন কিমি দূর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত নাগান। কিন্তু কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশপাশের বিভিন্ন কেন্দ্র থেকে ২৫ টি দমকলের গাড়ি সেখানে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে।












Click it and Unblock the Notifications