ডানকুনিতে বিধ্বংসী আগুন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকলের
হুগলির ডানকুনির চাখুণ্ডিতে বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা একটি ভোজ্য তেলের কারখানায় এদিন আগুন লেগে যায়।
হুগলির ডানকুনির চাখুণ্ডিতে বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় এদিন আগুন লেগে যায়। সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে। একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। আগুন আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান কারখানায় দাহ্য রাসায়নিক মজুত থাকাতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে কারখানা, তারপর পাশের গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ পরিস্থিতিতেই আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা। এরই মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রথমে জল দিয়েই আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগুন নেভাতে ফোম ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।
এদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলেও আগুন জ্বলতে থাকায় আতঙ্কে এলাকার বাসিন্দারা। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় এক দমকলকর্মীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া কোনও আহত কিংবা মৃত্যুর খবর নেই। রবিবার থাকায় এলাকার রাস্তা ফাঁকা ছিল। ফলে দমকলের গাড়ি ঢুকতেও সুবিধা হয়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications