Dev Vs Hiran: ঘাটালে এবার মেগা শো! হিরোর সঙ্গে হিরোর লড়াই...

Dev Vs Hiran: সামনেই লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)। এখনও দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু নজিরবিহীন ভাবে দেশের ১৯৫ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। যার মধ্যে বাংলার ২০ টি আসনও রয়েছে। প্রার্থী করা হয়েছে নিশীথ প্রামাণিক সহ একাধিক বিজেপি নেতাকে।

তাৎপর্যপূর্ণ ভাবে ঘাটাল থেকে প্রার্থী করা হল অভিনেতা তথা বিধায়ক হিরণকে। যা খবর, এবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব। ফলে আগামী লোকসভা নির্বাচনে টলিউডের দুই অভিনেতার (Dev Vs Hiran) লড়াই দেখবেন ঘাটালের মানুষ।

Dev Vs Hiran

Dev Vs Hiran: ঘাটালের সম্ভাব্য প্রার্থী দেবই

রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন দেব (Actor Dev) । ঘাটাল থেকে দুবারের সংসদ সংসদের শেষদিনে সেই ইঙ্গিত দিয়ে পোস্টও করেছিলেন। এরপরেই অভিনেতা-সাংসদের মান ভঞ্জনে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ দেবকে নিয়ে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন তাঁরা। আর এরপরেই দেব মন্তব্য করেন, আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।

এমনকি সাংগঠনিক বৈঠকেও মমতা স্পষ্ট জানিয়ে দেন, এবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দেবই। যদিও নাম ঘোষণা এখনও হয়নি।

যদিও একাধিক ইস্যুতে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি দেবকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ সামনে আসে। সেই মতো ব্যবস্থাও অবশ্যই তৃণমূলের নেতৃত্বের তরফে নেওয়া হয়েছে।

Dev Vs Hiran: প্রার্থী হলেন হিরণ

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হিরণ (Actor Hiran)। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তিনি। একটা সময় হিরণের তৃণমূলে যোগদানের জল্পনা থাকলেও তা হয়নি। তবে এবার তাঁকে দেবের বিরুদ্ধে ঘাটালে প্রার্থী করল বিজেপি। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত বিজেপির মাস্টারস্ট্রোক! ঘাটালে নাকি খেলা জমে যাবে।

যদিও এই বিষয়ে অভিনেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনীতিতে একাধিক ইস্যুতে দেবকে আক্রমণ শানিয়েছেন হিরণ। কাটমানি থেকে শুরু করে বিভিন্ন পাচারের সঙ্গে দেব যুক্ত বলেও আক্রমণ শানিয়েছেন তিনি। শুধু তাই নয় চোর বলেও আক্রমণ শানিয়েছিলেন হিরণ।

বলেন, দেব হচ্ছে চোর। সাংসদ থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদমস্তক চোর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। যদিও এই বিষয়ে দেব কোনও মন্তব্য করতে চাননি। তবে আগামী লোকসভা নির্বাচনে এই ইস্যুগুলি যে হিরণের (Dev Vs Hiran) হাতিয়ার হতে চলেছে তা কার্যত স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+