কাঁদছেন ভারতী, হাসছেন দেব ! ঘাটালের রণক্ষেত্র রূপ নিয়ে ২ প্রার্থীর দু'রকমের ছবি

অধিকারী গড়ে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কাঁদিয়ে ছাড়ল তৃণমূল কংগ্রেস। এদিন, কেশপুরে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়া নিয়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা ।

অধিকারী গড়ে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কাঁদিয়ে ছাড়ল তৃণমূল কংগ্রেস। এদিন, কেশপুরে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়া নিয়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা । ভারতী সেখানে তাঁর পোলিং এজেন্টকে টেনে নিয়ে যেতে গেলে বাঁধা দেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। এরপরই ধাক্কাধাক্কিতে পড়ে যান ভারতী। কেঁদে ফেলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, নিজের 'কুল' মেজাজ নিয়ে এদিন সকালে ভোট কেন্দ্রে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ তথা প্রার্থী দেবকে।

'ও বিজেপি করে, ওকে ঢুকতে দেব না'

'ও বিজেপি করে, ওকে ঢুকতে দেব না'

এদিন কেশপুরের দোগাছিয়ায় ২০৫ নম্বর বুথে ভারতী ঘোষকে দেখেই মারমুখী হয়ে ওঠে জনতা। সেখানে ভারতীর দিকে তেড়ে যেতেই বিজেপি প্রার্থী পড়ে যান। উপড়ে যায় তাঁর পায়ের লোখ। কেঁদে ফেলেন ভারতী ঘোষ।

হাসছেন দেব

হাসছেন দেব

এদিন সকালে যখন গোটা কেশপুর জ্বলছে, তখন তৃণমূল প্রার্থীকে দেখা গেল চেনা শান্ত ,ঠাণ্ডা মেজাজে। এক্কেবারে 'কুল' অবতার নিয়ে এদিন দেব বলেন,'নিয়ম ভাঙছেন তো উনিই (ভারতী ঘোষ), ..যা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা। উনিই (ভারতী ঘোষ) সন্ত্রাস ছাড়াবার চেষ্টা করছেন। আমি সবসময়েই ভালোবাসার রাজনীতির পক্ষে, তা ভারতের যেকোনও কোনেই হোক না কেন..।'

 ভারতী ঘোষের প্রতিক্রিয়া

ভারতী ঘোষের প্রতিক্রিয়া

এদিন, ভারতী ঘোষকে প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনের তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ঘিরে। ভারতী ঘোষের বিরুদ্ধে বুথের মধ্যে ঢুকে ছাপ্পা ভোটের ভিডিও করার অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে ভারতী ঘোষ দাবি করেন, কমিশন শুধু ভিডিও করার ঘটনাই দেখছে, বাকি কিছুই দেখেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+