তৃণমূলের প্রচারে দেবের অনুপস্থিতিতে গুঞ্জন শুরু, জল্পনা বাড়ছে একুশে ভোটের মুখে
তৃণমূলের প্রচারে দেবের অনুপস্থিতিতে গুঞ্জন শুরু, জল্পনা বাড়ছে একুশে ভোটের মুখে
ঘাটালে ভোট এবার দ্বিতীয় দফায়। অর্থাৎ মাস ফুরোলেই ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনে। অথচ দলীয় প্রার্থীর হয়ে প্রচারে দেখা যাচ্ছে না তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে। দেবের ঘাটালে প্রচারে আসার কোনও পরিকল্পনাও নেই বলেও জানা গিয়েছে দলীয় সূত্রে। প্রশ্ন উঠেছে, এলাকার সাংসদ হয়েও তিনি কেন নেই ভোট প্রচারে।

প্রচারে ঝড় তুলতে এলেন না দেব
তৃণমূল সাংসদ দেবকে নিয়ে এর আগেও গুঞ্জন শোনা গিয়েছিল। আবারও সেই গুঞ্জন, কেন প্রচারে নেই দেব? দলীয় কোন্দল নাকি অন্য কোনও কারণেই তিনি অনুপস্থিত দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে। তা নিয়ে জল্পনা চলছে। ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে। এই সময়েই তো প্রচারে ঝড় তুলতে হয়। কিন্তু ঝড় তো উঠলই না, হাওয়া হয়েও দেখা দিলেন না দেব।

দেব প্রচারে অনুপস্থিত, জল্পনা তুঙ্গে
ঘাটালে দেবের প্রচারের কোনও পরিকল্পনা নেওয়া হয়নি তৃণমূলের তরফে। দলীয় কর্মী-সমর্থকরা দেবকে চাইলেও কোনও এক অজানা কারণে তিনি নেই প্রচারে। স্থানীয় নেতৃত্বের তরফে কোনও যোগাযোগ করা যায়নি। বিধানসভার তৃণমূল প্রার্থী বলেছেন, দেব প্রচারে নামবেন। তাঁকে প্রচারে আনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে। সাংসদেরপ্রতিনিধি আবার অন্য কথা বলেছেন। বলেছেন, দেবের প্রচারে আসার কোনও পরিকল্পনা নেই।

তৃণমূলের কোন্দলেই দেব অনুপস্থিত? নাকি
দেবের এই অনুপস্থিতি নিয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। আসনে ঘাটালের বিধায়ক তথা এবারের প্রার্থী শঙ্কর দলুইের সঙ্গে ঠান্ডা লড়াই আছে দেবের। ঘাটাল কলেজ পরিচালন কমিটি ও কৃষি উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির পুনর্গঠন নিয়ে দেবের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। উভয়ের মধ্যে ঠান্ডা লড়াইয়ে পিছু হটতে বাধ্য হন দেব। তারপর দেবকে ঘাটালের কোনও কর্মসূচিতে দেখা যায়নি।

দেবের অনুপস্থিতি নিয়ে বিজেপির কটাক্ষ
দেবকে নিয়ে্ এর আগে জল্পনা বাড়িয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মোদীর সঙ্গে একই মঞ্চে হাজির থাকবেন বলে টুইট করেছিলেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আবার তৃণমূলের প্রচারে দেবের অনুপস্থিতি জল্পনা বাড়িয়ে দিল। বিজেপি আবার দেবের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করে বলেছে, ঘাটালে এবার তৃণমূলের হাল খুব খারাপ, তা বুঝে গিয়েছেন দেব, তাই হয়তো প্রচারে আসতে চাইছেন না দেব।












Click it and Unblock the Notifications