সংবাদপত্রের পাতায় 'ধর্ষিত' হয়ে টুইটারে নিয়মমাফিক ক্ষমাপ্রার্থনা দেবের

সংবাদপত্রের পাতায় 'ধর্ষিত' হয়ে টুইটারে নিয়মমাফিক ক্ষমাপ্রার্থনা দেবের
কলকাতা, ২৫ মার্চ : গতকাল সকালে সংবাদপত্রের পাতায় 'ধর্ষিত' হয়েছিলেন, রাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্ষমা চাইলেন অভিনেতা তথা ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সোমবার 'এবেলা' ট্যাবলয়েডে দেওয়া দেবের একটা সাক্ষাৎকারের কয়েকটা লাইনে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সংবাদ মাধ্যমের নজরে তিনি এত প্রবলভাবে চলে এসেছেন তাতে তাঁর নিজেকে ধর্ষিত বলে মনে হচ্ছে বলে জানিয়েছিলেন দেব। একইসঙ্গে বলেছিলেন, ধর্ষণের সময় নয় তুমি চিৎকার করতে পার নয়তো 'এনজয়' করতে পারো।

দেবের এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। সোস্যাল নেটওয়ার্কিং সাইট তো বটেই, সমালোচনার সুযোগ স্বাভাবিকবাবেই ছাড়েননি বিরোধীরা। দেবের মনোনয়ন বাতিলের দাবি জানান যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি তথা উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা। রাহুলবাবু বলেন, এতে অবাক হওয়ার মতো কিছু নেই, দেব কোন দলের প্রতিনিধিত্ব করছে সেটাও দেখতে হবে। যে দল ধর্ষণের ঘটনার জন্য বাংলাকে খবরের শীর্ষে এনে দিয়েছে, তার দলের প্রা৪থীর থেকে আর কী আশা করা যায়।

আসলে এটি তৃণমূল নেত্রীর অপরিণত সিদ্ধান্তের ফল : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুর

সুজনবাবু বলেন, এটা দুর্ভাগ্যের বিষয় যে যারা এধরণের মন্তব্য করে তা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে জনতার প্রতিনিধিত্ব করার উচ্চাকাঙ্খা রাখে। কয়েকধাপ এগিয়ে দেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বালুরঘাটের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র৷ অন্যদিকে, দেবের এই মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ তিনি বলেন, 'এই নিন্দনীয় মন্তব্য থেকে ওঁর অসংবেদনশীলতা পরিষ্কার হয়ে গিয়েছে৷ আসলে এটি তৃণমূল নেত্রীর অপরিণত সিদ্ধান্তের ফল৷

এদিকে সূত্রের খবর অনুযায়ী, এই গোটা বিষয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবকে ফোন করে ক্ষমা চাইতে বলেন। এর পর রাতে টুইটারে একটি টুইট করে ক্ষমা চান দেব। বলেন, আমি রাজনীতিতে নতুন। আমার হৃদয় পরিস্কার। কাউকে হেয় করে মন্তব্য করিনি। আমি মা-বোন, সমস্ত মহিলা ও ভাইদের সম্মান করি। কাউকে আঘাত করতে চাইনি। আন্তরিকভাবে দুঃখিত।

কিন্তু এর পরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। দেবের বিতর্কিত মন্তব্যের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক। তবে কী দেব মনে করছেন রাজনীতিতে এসেছেন বলেই তার এই 'ধর্ষিত' হওয়া নিয়ে এত বিতর্ক। রাজনীতিতে না আসলে এই ধরণের মন্তব্য করলে কোনও সমস্যা নেই।

দ্বিতীয়ত, এমন একটি স্পর্ষকাতর বিষয় নিয়ে যখন মন্তব্য করেছিলেন তখনও যেমন হাল্কাচালে নিয়েছিলেন বিষয়টা। ক্ষমতা চাওয়ার ক্ষেত্রেও সেই একই ক্যাজুয়াল ভাব। সিস্টার-এর জায়গায় সিস, অ্যান্ড-এর জায়গায় শুধু এন প্রভৃতি। রাজনীতিতে নতুন হতে পারেন দেব কিন্তু 'কমন সেন্স' শব্দটাও কী নতুন শুনছেন দেব?

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I m new in politics. My heart is clean. No offence meant 2 any1. I respect Maa,sis al women n brothers. Dint mean 2 hurt any1. SINCERE SORRY</p>— Deepak Adhikari (@idevadhikari) <a href="https://twitter.com/idevadhikari/statuses/448108472404426752">March 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+