সত্যিই 'দেব'! সাংসদ-অভিনেতা এবার কার ত্রাতা হয়ে পদক্ষেপ নিলেন

সত্যিই 'দেব'! সাংসদ-অভিনেতা এবার কার ত্রাতা হয়ে পদক্ষেপ নিলেন

সত্যিই যেন তিনি সাক্ষাৎ 'দেব'! বাংলাকে একাধিক বিপদ যখন চেপে ধরেছে, তখন কার্যত বহু মানুষের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিনেতা সাংসদ দেব। তৃণমূলের এই সাংসদ তথা বাংলার সুপারস্টার অভিনেতা এবার এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন।

কী ঘটেছে?

কী ঘটেছে?

মাসে ২ বার রক্ত নিতে হয় ছোট্ট সৌভিককে। দমদমের এই ছোট্ট ছেলেটি বড় অসহায়! অভাবের তাড়নায় তার পরিবার আ র রক্ত জোগাড় করতে পারছে না। সৌভিকের বাবার এক বন্ধু, অসহায় এই পরিবারের সাহায্যের জন্য টুইট করেছিলেন দেবকে। আর তারকা ঠিক যেন 'তারকা সুলভ'ভাবেই এই পরিবারের পাশে দাঁড়ালেন। টুইট পড়ে মুহূর্তে তার উত্তর দেন ঘাটালের সাংসদ।

দেবের প্রতিশ্রুতি

দেবের প্রতিশ্রুতি

এরপরই দেবের ব্যক্তিগত সচিব ফোন করেন ওই পরিবারে। দেব ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হয় সৌভিকদের। আর দেব প্রতিশ্রুতি দেন, তাঁর টিম এই শিশুর জন্য যথাসাধ্য লড়ে যাবে।

একের পর এক পদক্ষেপ

একের পর এক পদক্ষেপ

এই প্রথম নয়। এর আগেও অভিনেতা সাংসদ বহু শিশুর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত সৌম্যদীপের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এই তারকা।

সত্যিই যেন 'দেব'

সত্যিই যেন 'দেব'

একটি বা দুটি নয় । সমাজের বিভিন্ন অংশে বহু মানুষের পাশে দাঁড়িয়ে দেব যেন সত্যিই বিপদগ্রস্ত মানুষের কাছে দেব হয়ে উঠেছেন। বৃদ্ধ মাস্ক বিক্রেতা থেকে মুমূর্ষ করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা। নিজের দফতরকে আইসোলেশন ক্যাম্পে রূপান্তরিত করার মতো বহু কাজই দেব করে আসছেন। আর এতেই 'দেবভক্ত' এর সংখ্যা বাড়ছে আরও!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+