স্বরূপনগর সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, বাড়ছে নিরাপত্তা নজরদারি
ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জুড়ে বেড়েছে নজরদারি। তারই মাঝে রবিবার ভোরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হলেন আরও ৪ জন বাংলাদেশি নাগরিক। ধৃতদের মধ্যে রয়েছে মহিলা ও একটি শিশুও। পরে তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার বসিরহাট মহকুমা আদালতে তাঁদের পেশ করা হয়েছে।
গত সপ্তাহে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সীমান্তে অবৈধ আনাগোনার ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে স্বরূপনগর সীমান্ত দিয়ে ৪ দিনে প্রায় ৯৮ জন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন বলে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানাগিয়েছে, সোমবার ভোরের দিকে ৪ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তাঁদের দাবি, তাঁরা সাতক্ষীরা জেলার বাসিন্দা, গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অস্থায়ীভাবে কাজ করতেন। তবে এসআইআর ঘোষণার পর পরিস্থিতি জটিল হতে পারে এই আশঙ্কায় চুপিসারে ফিরতে চাইছিলেন তারা। কিন্তু বিএসএফের কড়া নজরদারিতে তাঁদের পরিকল্পনা ব্যর্থ হয়।
গত ৩১ অক্টোবর বিথারি সীমান্ত থেকে ১১ জনে আটক আটক করা হয়েছিল। ১ নভেম্বর তারালি সীমান্তে ধরেন ৪৫ জনকে,২ নভেম্বর ফের বিথারি সীমান্ত থেকে ধরা পড়ে ৩৮ জন,৪ নভেম্বর হাকিমপুরে আরও ৪ জন কে গ্রেপ্তার করা হয়েছিল।এনিয়ে মোট ধৃত সংখ্যা দাঁড়াল ৯৮।
তদন্তকারীদের অনুমান, ভোটার তালিকা সংশোধনের সময় নথিপত্র যাচাই কঠোর হওয়ায় ভুয়ো পরিচয়ে এখানে থাকলে বিদেশিরা ধরা পড়ার আশঙ্কায় আছেন। তাই সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা বেড়েছে।
অন্যদিকে, নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সীমান্তের অরক্ষিত অংশে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন, নইলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এসআইআরে নথি যাচাই কি বাড়িয়েছে অনুপ্রবেশকারীদের উদ্বেগ? নাকি সীমান্ত এলাকার দীর্ঘদিনের নিরাপত্তা দুর্বলতার ফের প্রকাশ ঘটল?












Click it and Unblock the Notifications