গত আর্থিক বর্ষে ৫ লক্ষ টাকার বেশি আয় বেড়েছে মমতার , আয়কর দিয়েছেন ১ লক্ষের বেশি! একনজরে মুখ্যমন্ত্রীর হলফনামা
শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিং-এ ভবানীপুর (bhabani pur) কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । সঙ্গে নিয়ম অনুযায়ী হলফ নামাও জমা গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর
শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিং-এ ভবানীপুর (bhabani pur) কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । সঙ্গে নিয়ম অনুযায়ী হলফ নামাও জমা গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর আয়-ব্যয়ের হিসেব উঠে এসেছে। হলফ নামায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর নিজের নামে বাড়ি, গাড়ি, চাষের জমি কিছুই নেই। পাশাপাশি বকেয়া ঋণও নেই তাঁর। প্রস্তাবক হিসেবে সই করেছেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাত হাকিম।

২০২০-২১ আর্থিক বর্ষে আয় ১৫,৪৭,৮৪৫ টাকা
নির্দিষ্ট প্যানকার্ড নম্বরের অধীনে ২০২০-২১ আর্থিক বর্ষে আয় ১৫,৪৭,৮৪৫ টাকা। হলফ নামায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। ২০১৯-২০ সালে আয় ছিল ১০,৩৪, ৩৭০ টাকা, ২০১৮-১৯-তে আয় ছিল ২০,৭১,০১০ টাকা, ২০১৭-১৮ সালে মুখ্যমন্ত্রী আয় ছিল ৮,৩৫,৩০০ টাকা, ২০১৬-১৭-তে আয় ছিল ৯,১৮,৩০০ টাকা।

মুখ্যমন্ত্রী আয়কর দিয়েছেন ১,০০,১৭০ টাকা
মুখ্যমন্ত্রীর হাতে নগর টাকা বলতে রয়েছে ৬২৫৯০ টাকা। হরিশ মুখার্জি রোডের ইন্ডিয়ান ব্যাঙ্কের (পূর্বতন এলাহাবাদ ব্যাঙ্ক) একটি অ্যাকাউন্টে তার ১২, ৪১, ৫১২ টাকা জমা রয়েছে। ওই ব্যাঙ্কেরই অপর একটি অ্যাকাউন্টে জমা রয়েছে ৭০ হাজার টাকা। সব মিলিয়ে ব্যাঙ্কে তাঁর জমা রয়েছে ১৩,১১, ৫১২ টাকা। তাঁর এনএসসি সার্টিফিটেক রয়েছে ১৮৪৯০ টাকার। কোনও ঋণ নেই। গত আর্থিক বছরে মুখ্যমন্ত্রী আয়কর দিয়েছেন ১,০০, ১৭০ টাকা। কোনও বকেয়া করও নেই তাঁর। মুখ্যমন্ত্রীর কাছে সোনা রয়েছে ৯ গ্রাম ৭৫০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪৩, ৮৩৭ টাকা। গাড়ি, বাড়ি, চাষযোগ্য জমি, বানিজ্যিক কাজে ব্যবহৃত জমি, পৈত্রিক সম্পত্তিও কিছু নেই তাঁর।

নেই কোনও এফআইআর কিংবা ফৌজদারি মামলা
হলফনামায় মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর আছে কিনা কিংবা কোনও ফৌজদারি মামলা পেন্ডিং আছে কিনার উত্তরে জানিয়েছেন প্রযোজ্য নয়। ইলেকট্রিক, জল, টেলিফোন, কিংবা পুরসভার কোন কর, সেখানেও প্রযোজ্য নয় ( not applicable) বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি বাসস্থানে তিনি থাকেন না। সরকারের কাছে কোনও বকেয়াও নেই।

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
হলফনামার একেবারে শেষের দিকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কলামে লেখা হয়েছে ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। যার পরীক্ষা হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ থেকে আইন পাশ করে এলএলবি ডিগ্রি পেয়েছিলেন। হলফনামায় দেওয়া অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বয়স ৬৬ বছর। আর বাড়ির ঠিকানা একটিই মাত্র, ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট।












Click it and Unblock the Notifications