'বুলবুলে' ক্ষতিগ্রস্ত বাংলা! কেন্দ্রের থেকে এক পয়সার আর্থিক সাহায্যও মেলেনি, অভিযোগ মুখ্যমন্ত্রীর
'বুলবুলে' ক্ষতিগ্রস্ত বাংলা! কেন্দ্রের থেকে এখনও মেলেনি আর্থিক সাহায্য, অভিযোগ মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বুলবুল বিধ্বস্ত অঞ্চলের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস সত্ত্বেও এখনও মেলেনি কোনও সাহায্য। এদিন এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় কোশ্চেন আওয়ারে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

'বুলবুল-এ কেন্দ্রীয় সাহায্য মেলেনি'
এদিন মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত তিন উপকূলবর্তী জেলার ধ্বংসের ছবির বর্ণনা দিচ্ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, এদিন পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কেন্দ্রের থেকে কোনও সহায়তা রাজ্য সরকার পায়নি। মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের পরের দিন প্রধানমন্ত্রী সাহায্যের কথা জানিয়ে টুইট পর্যন্ত করেছিলেন।

বুলবুলে রাজ্যের ক্ষতি ২৩ হাজার কোটির
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সফরকারী কেন্দ্রীয় দলের কাছে আনুমানিক ২৩ হাজার কোটির ক্ষতির ছবি তুলে ধরা হয়েছে। ক্ষতিক্ষতির নিরুপনে কেন্দ্রীয় দল তিন জেলায় সফর করেছিল।

বুলবুলে মৃত্যু ১৫ জনের
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রায় ১৪ লক্ষ হেক্টর কৃষিজমির ফসল ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে, ১৫ জনের মৃত্যু হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

বুলবুলে রাজ্যের সাহায্য
রাজ্য অর্থ দফতর থেকে কৃষকদের সাহায্যের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত পান চাষীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।












Click it and Unblock the Notifications