নবান্নে সাংবাদিকদের আবারও হুমকি দিল দিদির পুলিশ

শুক্রবার সাংবাদিকদের হুমকি দিয়ে বলা হয়, প্রেস কর্নার ছেড়ে নবান্নের আর কোথাও যাওয়া যাবে না। এমনকী ক্যান্টিনেও নয়। নিয়ম না মানলে গ্রেফতার করা হবে। সেই হুমকি দিয়েছিলেন সাদা পোশাকের এক পুলিশকর্মী। ওই দিন সন্ধেবেলা স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি এ কথা বলেছেন ঠিক করেননি। সাংবাদিকদের গ্রেফতারের প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: জরুরি অবস্থা ফিরল দিদির রাজ্যে, সাংবাদিকদের টুঁটি চেপে ধরার হুমকি
কিন্তু আশ্চর্যজনকভাবে তার পর আসরে নামেন ডেপুটি কমিশনার (রিজার্ভ ফোর্স) অশেষ বিশ্বাস। তিনি নবান্নের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সরাসরি বলেছেন, "সরকারের নিয়ম মানা অভ্যাস করুন। প্রেস কর্নারের বাইরে ঘোরাঘুরি করলে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পর প্রয়োজন বুঝলে গ্রেফতার করা হবে।"
ওয়াকিবহাল মহলের মতে, এক সময় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ও একইভাবে সাংবাদিকদের পিছনে লেগেছিলেন। মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছিলেন। সিদ্ধার্থশঙ্কর রায়ের মতো বাঘা রাজনীতিবিদের কী পরিণতি হয়েছিল, সবাই জানে। এ বার হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications