বাংলায় একটা ‘দল’ করোনার বিরুদ্ধে লড়ছে না, ভিডিও বার্তায় নিশানা ডেরেকের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা-যুদ্ধ জিততে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যকে। প্রথমের দিকে সমস্ত রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীর পাশে থেকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা-যুদ্ধ জিততে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যকে। প্রথমের দিকে সমস্ত রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীর পাশে থেকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিল। কিন্তু যত লড়াই এগিয়েছে ততই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতেই এক ভিডিও পোস্টে ডেরেক নিশানা করলেন বিজেপিকে।

লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে।

লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে।

নাম না করেই ডেরেক বিজেপিকে একহাত নেন। তিনি বলেন, করোনার হানায় গোটা বিশ্ব কাঁপছে। এই সময়ে রাজনীতি থেকে বিরত থাকা উচিত। তাঁর কথায়, আমরা কোনও রাজনীতি করছি না। আমাদের লড়াই করোনা ভাইরাসের বিরুদ্ধে। বাংলায় কিন্তু একটা দল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে না। তারা লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে।

ডেরেকের নিশানায় বিজেপি

ডেরেকের নিশানায় বিজেপি

ডেরেক বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ দেখাচ্ছেন আমরা অভিভূত। আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমাদের বিশ্বাস আমরা হারিয়ে দিতে পারব করোনা ভাইরাসকে। কিন্তু বিশেষ কোনও দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ দেগেই চলেছে। করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে শুরু করে খাদ্য সরবরাহ- তাদের ভূরি ভূরি অভিযোগ।

ভিডিও বার্তায় বিরোধীদের অভিযোগ খণ্ডন

তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে যখন বিরোধীরা নানা প্রশ্ন তুলছেন, তখন পাল্টা সাতটি পয়েন্ট তুলে ধরে জবাব দিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন। শুক্রবার এক ভিডিও বার্তা তিনি বিরোধীদের অভিযোগ খণ্ডন করেন বেছে বেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তৃণমূলের পক্ষে জবাব দিয়ে দেন ডেরেক।

বিরোধীদের টেস্টিং কিট নিয়ে অভিযোগ খণ্ডন

বিরোধীদের টেস্টিং কিট নিয়ে অভিযোগ খণ্ডন

ডেরেক বিরোধীদের টেস্টের সংখ্যা কম নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, রাজ্য সরকার নিজে টেস্টিং কিট অর্ডার দিতে পারে না। অর্ডার দিতে পারে আইসিএমআর। তারাই অর্ডার দিয়ে কিট আনার পরে রাজ্যকে বণ্টন করে দেয়। মার্চ মাসের শেষ পর্যন্ত মাত্র ৪০টি কিট পায় রাজ্য। তিনি জানান যে সব রাজ্যে সংক্রমণ বেশি সেই সব রাজ্যকেই কিট পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গ সেই তালিকায় ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+