রাজ্যে রাজনৈতিক হত্যা নিয়ে শাহকে পাল্টা ডেরেকের! মনে করালেন বামেদের কথা
রাজ্যে রাজনৈতিক হত্যা নিয়ে শাহকে পাল্টা ডেরেকের! মনে করালেন বামেদের অভিযোগের কথা
বাংলায় রাজনৈতিক কর্মীদের হত্যার অভিযোগ উঠলেন, এক সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ (amit shah) রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সেরকম কিছ বলেননি। তিনি বলেছেন, তা অনেইটাই রাজ্যপালের রিপোর্টের ওপর নির্ভর করে। এব্যাপারে তৃণমূলের (trinamool congress) মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন (derek o'brien) বলেছেন, রাজ্যে যক্ষা ও ক্যানসারে মৃত্যুকেই রাজনৈতিক হত্যা বলে চালাচ্ছে বিজেপি।

অমিত শাহের সুস্থতা কামনা
টুইটে দেওয়া বার্তায় ডেরেক ও'ব্রায়েন অমিত শাহের সুস্থতা নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তার উল্লেখ করেন। তিনি বলেন, অমিত শাহের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হয়েছে। পাশাপাশি অমিত শাহের সুস্থতা তিনি কামনা করেন।

মৃত্যুর সংখ্যা নিয়ে কটাক্ষ
অমিত শাহ রাজ্যে রাজনৈতিক হত্যার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এব্যাপারে ডেরেক বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেখানে বিজেপি যক্ষ এবং ক্যানসারের রোগীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করছে।

রাজনৈতিক হত্যা নিয়ে বিজেপির দাবি
রাজ্যে রাজনৈতিক হত্যা নিয়ে বিজেপির দাবি, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এখনও পর্যন্ত সারা রাজ্যে ১২০ জনের ওপর বিজেপি নেতা কর্মীকে হত্যা করেছে তৃণমূল।

বিজেপিতে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব
ডেরেক বলেছেন, অমিত শাহের প্রথমেই উচিত ছিল, বাংলায় দলের মধ্যে থাকা অন্তর্দ্বন্দ্বের উল্লেখ করা। তিনি বলেন, সিপিএম জমানায় বাংলার ইতিহাস উনার পড়া উচিত। সেই দিক থেকে তৃণমূল শান্তি ও সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

ডেরেক বলেছেন, অমিত শাহের প্রথমেই উচিত ছিল, বাংলায় দলের মধ্যে থাকা অন্তর্দ্বন্দ্বের উল্লেখ করা। তিনি বলেন, সিপিএম জমানায় বাংলার ইতিহাস উনার পড়া উচিত। সেই দিক থেকে তৃণমূল শান্তি ও সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
ডেরেক ও ব্রায়েন বলেছেন অমিত শাহের উচিত উত্তর প্রদেশে ও গুজরাতের প্রতি নজর দেওয়া। কেননা রাজনৈতিক হত্যার বিষয়টি অমিত শাহ ভালই বোঝেন।

অমিত শাহের অভিযোগ
শনিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, বাংলায় আইনের শাসন নেই। জেলায় জেলায় বোমা তৈরির কারখানা। সীমান্তে অনুপ্রবেশ বৃদ্ধির সংখ্যার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল রাজনৈতিক বিরোধীদের যেমন হত্যা করা হচ্ছে, ঠিক তেমনই তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ভারতে আর কোনও রাজ্যে এমন পরিস্থিতি নেই বলেও দাবি করেছিলেন অমিত শাহ।

রাজ্যে ৫৬ হাজার রাজনৈতিক কর্মী হত্যার অভিযোগে পাল্টা প্রতিক্রিয়া বামেদের
রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূলের অভিযোগ ছিল, ৩৪ বছরের শাসনকালে বামেরা বিরোধী ৫৬ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। এব্যাপারে বামেদের প্রতিক্রিয়া ছিল, রোগে মৃত্যু হওয়াদের তালিকায় ঢুকিয়েছে তৃণমূল। প্রসঙ্গত এবার সেই একই অভিযোগ করল তৃণমূল।












Click it and Unblock the Notifications