নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক, মমতাকে চিঠি সুদীপ জৈনের
নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্যো।চপাধ্যায়কে চিঠি লিখে তা জানালেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্যো।চপাধ্যায়কে চিঠি লিখে তা জানালেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখেছেন, যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য হয় যে কমিশন কোনও বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ দেখছে, তা কমিশনকে খাটো করে দেখার চেষ্টা মাত্র।

নন্দীগ্রামের ঘটনায় চার পাতার চিঠিতে মমতা বন্যোশ পাধ্যায়ের সমালোচনা করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কমিশনকে নিয়ে মন্তব্য দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী কেন এমন মন্তব্য করলেন, তিনিই জানেন। চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি জানতেন না বিবেক সহায়। তারপর তাঁর গাড়ির চালক প্রশিক্ষণপ্রাপ্ত নয়। এছাড়া মুখ্যমন্ত্রীর সিট বেল্টও বাঁধা ছিল না।
চিঠিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সাহায়ের বিরুদ্ধে আঙুল তুলে বলা হয়েছে, তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ। ব্যর্থ জেলাশাক, পুলিশ সুপারও। নন্দীগ্রামের ঘটনায় রাজ্যের মুখ্যসচিব যে রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এই চিঠি প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই চিঠিতে সঠিক তথ্য তুলে ধরা হয়নি। আমরা অভিযোগ জানাব।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই চিঠি দিয়েছে। কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গও উত্থাপন করা হয়েছে চিঠিতে। উল্লেখ্য এই ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ করে সরিয়ে দেওয়া হয় জেলাশাসক, পুলিশ সুপার ও নিরাপত্ত অধিকর্তাকে।












Click it and Unblock the Notifications