আলিপুরদুয়ারের বামনী নদীর সেতু সংস্কারের দাবি
এখনও বাঁশের সাঁকে দিয়েই নদী পাড়াপাড় করতে হয় আলিপুরদুয়ারের যশোডাঙার বাসিন্দাদের। বর্ষাকালে নদী পরাপার করতে নৌকাই ছিল ভরসা।
এখনও বাঁশের সাঁকে দিয়েই নদী পাড়াপাড় করতে হয় আলিপুরদুয়ারের যশোডাঙার বাসিন্দাদের। বর্ষাকালে নদী পরাপার করতে নৌকাই ছিল ভরসা। ভগ্নদশার সেতুটির এখন বিপজ্জনক আকার নিয়েছে। তাই সেতু সংস্কারের দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। সেই লক্ষ্যেই গতকাল যশোডাঙার বাসিন্দারা গণসাক্ষর অভিযান চালায়।

প্রায় ২৫০ জনের স্বাক্ষরিত একটি দাবি পত্র বিডিও অফিসে জমা দেন তাঁরা। ওই দাবি পত্রের প্রতিলিপি জেলা শাসক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাসকে জমা দিয়েছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দািব মেনে আজ সভাপতি অনুপ দাস ভাঙ্গা সেতুটি পরিদর্শনে যান। সেখানকার বাসিন্দাদের অসুবিধের কথা শোনেন। সেতুটি সংস্কারের জন্য কত টাকা খরচ হবে তা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন। তবে পাকা ব্রিজ তৈরিতে সময় লাগবে। সেকারণে এখনই পাকা ব্রিজ করা সম্ভব নয়, আলোচনা করে তবেই পাকা ব্রিজ তৈরির বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications