অতি গভীর নিম্নচাপের জের, বজায় থাকবে বৃষ্টি ও দমকা হাওয়া

উত্তর বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও দমকা হাওয়া জারি থাকবে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও দমকা হাওয়া জারি থাকবে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অতি গভীর নিম্নচাপের জের, বজায় থাকবে বৃষ্টি ও দমকা হাওয়া

গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুএকটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার বেশিরভাগ জায়গায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ছত্তিরগড় এবং দক্ষিণ ওড়িশার বেশ কিছু জায়গায় ১০ অক্টোবর এবং বিহারে ১০ ও ১১ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির সঙ্গে আগামী ২৪ ঘন্টায়, ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে দমকা হাওয়ার গতিবেগ ৬৫ কিমিও হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার জন্য মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+