সাগর ছাড়িয়ে উপকূলে প্রবেশ করছে নিম্নচাপ, দীপাবলির আকাশে পিছু ছাড়ছে না বৃষ্টি
দীপাবলির আগে বাংলার আকাশ থেকে কালো মেঘের ঘনঘটা দূর হচ্ছেই না। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ ক্রমেই ভূ-ভাগের দিকে ধেয়ে আসছে, তাতেই পিছু ছাড়ছে না বৃষ্টি।
দীপাবলির আগে বাংলার আকাশ থেকে কালো মেঘের ঘনঘটা দূর হচ্ছেই না। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ ক্রমেই ভূ-ভাগের দিকে ধেয়ে আসছে, তাতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। মঙ্গলবার সারাদিনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। বুধবারও সেই অবস্থার মুক্তি নেই। আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টি। এমনই জানাল আলিপুর হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন উত্তর-পশ্চিম দিকে সরে ভূ-ভাগের খুব কাছেই অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রবেশ করবে উপকূলবর্তী এলাকায়। এর ফলে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে এই নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে।
তবে বুধবারের মধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলবে বলে আশ্বস্ত করেছেন আবহবিদরা। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। রবিবার থেকেই আকাশ মুখভার করে আছে। বর্তমান পরিস্থিতিতে বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃহস্পতিবার রাতের আকাশ মেঘমুক্ত হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, এই বৃষ্টির জেরে নিম্নচাপ কেটে গেলে শীতের আমেজ অনুভূত হবে। এখন রাত বাড়লেই ঠান্ডা অনুভূত হচ্ছে। নিম্নচাপ সরে গেলে ঠান্ডা আরও বাড়বে। তবে এই ঠান্ডা শীতের নয়। শীত প্রবেশ করতে এখন বাকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সতর্কবার্তা জারি রাখা হয়েছে মৎস্যজীবীদের জন্য। কারণ ঝোড়ো হাওয়া চলবে উপকূলে, তাই সমুদ্র উত্তাল হবে।












Click it and Unblock the Notifications