আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপের অভিমুখ কোনদিকে, লক্ষ্মীপুজোর বাংলা সেদিকেই তাকিয়ে
লক্ষ্মীপুজোয় কি ভিলেন হবে নিম্নচাপ? সে প্রশ্ন ছিলই। ছিল পূর্বাভাসও। তবে আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ এ যাত্রায় বাংলাকে ছাড় দিচ্ছে।
লক্ষ্মীপুজোয় কি ভিলেন হবে নিম্নচাপ? সে প্রশ্ন ছিলই। ছিল পূর্বাভাসও। তবে আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ এ যাত্রায় বাংলাকে ছাড় দিচ্ছে। লক্ষ্মীপুজোর কোজাগরী পূর্ণিমার চন্দ্রালোকিত রাত থাকবে তারা ঝলমলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে মায়ানমার ও পোর্টব্লেয়ারে প্রবল ঝড় হতে পারে।

গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের উপকূলে প্রভাব পড়বে না বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপ। আবহবিদরা জানিয়েছেন, সরাসরি কোনও প্রভাব পড়বে না বঙ্গের কোনও জেলায়। তবে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন দুই জেলায়।
আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ২১ থেকে ২২ অক্টোবরের মধ্যেই ঘনীভূত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো এই নিম্নচাপ ঘনীভূত হয়ে মায়ানমার উপকূলের দিকে সরছে। তার ফলে ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে মায়ানমার উপকূলে প্রবেশ করতে পারে।
নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে মায়ানমারের পাশাপাশি বাংলাদেশের একাংশেরও ঝড়-বৃষ্টি হবে। সেই ঝড়ের গতিবেগ হবে ৫৫ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার। বাংলাদেশ ও মায়ানমারের উপকূল ধরে এই ঘূর্ণিঝড় হানা দিতে পারে মিজোরাম ও ত্রিপুরার দিকে।












Click it and Unblock the Notifications